ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬) ক্লাস ছুটি থাকবে মোট ৭৫ দিন। সাপ্তাহিক ছুটি মিলিয়ে ওই শিক্ষাবর্ষে মোট ছুটি থাকছে ১৭৪ দিন এবং ক্লাস চালু থাকছে ১৯১ দিন।সাম্প্রতিক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সিন্ডিকেটের সভায় এই ছুটির তালিকা অনুমোদন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে দেখা যায়, মহররম (আশুরা) উপলক্ষ্যে ৫ থেকে ৬ জুলাই দুই দিন; দূর্গা পূজা, শরৎকালীন ছুটি, ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষী পূজা উপলক্ষ্যে ২৯ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর মোট ৯ দিন; বিশ্ববিদ্যালয়ের শোক দিবস উপলক্ষ্যে ১৫ অক্টোবর ১ দিন; শীতকালীন ছুটি, শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস উপলক্ষ্যে ৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর ১৬ দিন; যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর এক দিন; শবে মেরাজ উপলক্ষ্যে এক দিন; শবে বরাত উপলক্ষ্যে এক দিন; শবে কদর, জুমুআ-তুল-বিদা, ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ ১০ দিন; মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ এক দিন; ইস্টার সানডে উপলক্ষ্যে এক দিন; বাংলা নববর্ষ উপলক্ষ্যে ১৪ এপ্রিল এক দিন; বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে এক দিন; গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল আজহা উপলক্ষ্যে ২৪ মে থেকে ২১ জুন ২৯ দিন ক্লাস ছুটি থাকবে।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সমাবর্তনের দিন বা দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ডাকসু সংসদ ও হল সংসদসমূহের নির্বাচনের দিনেও ক্লাস ছুটি থাকবে।এছাড়াও বিজ্ঞপ্তিতে ঈদ-ই-মিলাদুন্নবী, সরস্বতী পূজা এবং মে দিবস যেহেতু শুক্রবার পড়েছে, যা সাপ্তাহিক ছুটির দিন। তাই এগুলোকে আলাদা ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। একইভাবে জন্মাষ্টমী, শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেহেতু শনিবার পড়েছে, সাপ্তাহিক ছুটির কারণে এসব দিনকেও আলাদা ছুটির দিন হিসেবে উল্লেখ করা হয়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোটালীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
কোটালীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষকের শাস্তির দাবীতে বিদ্যালয়টির শিক্ষার্থী ও এলাকাবাসী Read more

সিদ্ধিরগঞ্জ ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জ ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তানভীর আহমেদ (২১) গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের পাইনাদি Read more

গাজায় নতুন করে ইসরাইলি হামলায় প্রাণ গেল ৬৩ ফিলিস্তিনির
গাজায় নতুন করে ইসরাইলি হামলায় প্রাণ গেল ৬৩ ফিলিস্তিনির

যুদ্ধবিরতি লঙ্ঘন করে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এতে অন্তত ৬৩ Read more

আইসিসির নিয়ম ভাঙায় শাস্তির মুখে অস্ট্রেলিয়ান ক্রিকেটার
আইসিসির নিয়ম ভাঙায় শাস্তির মুখে অস্ট্রেলিয়ান ক্রিকেটার

মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির মুখে পড়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার টিম ডেভিড। তাকে ম্যাচ ফি’র ১০ Read more

সিইসি’র সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠক আজ
সিইসি’র সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠক আজ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২০ এপ্রিল) বেলা ১২টায় Read more

বামপন্থীরা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করছে: ঢাবি ছাত্রশিবির
বামপন্থীরা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করছে: ঢাবি ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে লক্ষ্য করে বামপন্থী সংগঠনগুলোর দেওয়া স্লোগানের প্রতিবাদ ও ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির অপতৎপরতার অভিযোগ টেনে গভীর উদ্বেগ প্রকাশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন