কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আলমগীর বসুনিয়া (৫৮) নামে এক সাবেক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) দুপুরে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠিয়ে দিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।জানা গেছে, আলমগীর বসুনিয়া থেতরাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক থাকাকালীন ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ আব্দুল জলিলের নৌকা মার্কার নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করেন। এমনকি ২০২৪ সালের জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার নৌকা মার্কার প্রচার-প্রচারণা ও ভোট কেন্দ্রে আওয়ামী লীগের দায়িত্ব পালন করেন আলমগীর বসুনিয়া।চলতি বছরের ২৬ মে থেতরাই ইউনিয়ন বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠনের সময় তাকে সদস্য সচিব করা হলে, স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নৌকার পক্ষে তার ভিডিও বার্তা ভাইরাল হয়।এ ঘটনায় ১ জুন উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা স্বাক্ষরিত চিঠির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আলমগীর বসুনিয়ার পদ স্থগিত করা হয়।পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে থেতরাই ইউনিয়নে অভিযান চালিয়ে থেতরাই বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেছেন, ‘তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কসবায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার এক
কসবায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার এক

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আড়াইবাড়ী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ Read more

ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি
ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ভেন্যু পরিবর্তনের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আগেই নিজেদের Read more

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের বৈঠক
সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের বৈঠক

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে সৌদি আরবে সফর করছেন ট্রাম্প। স্থানীয় Read more

সাবেক প্রেমিকের হাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
সাবেক প্রেমিকের হাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

পরকীয়া প্রেমের জেরে রাজধানীর মিরপুরে সাবেক প্রেমিকের হাতে এক দম্পতি নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) বিকেল সোয়া ৪টার দিকে মিরপুর ১১ Read more

তাওহীদ হৃদয়কে আবারও সাসপেন্ড করা হাস্যকর: তামিম
তাওহীদ হৃদয়কে আবারও সাসপেন্ড করা হাস্যকর: তামিম

ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) আম্পায়ার ইস্যুতে শাস্তির পর তাওহীদ হৃদয়কে আবারও সাসপেন্ড করা হাস্যকর ছাড়া কিছুই না বলে জানিয়েছেন তামিম Read more

কালিয়াকৈরে রেল লাইনে ট্রাকের ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভিক
কালিয়াকৈরে রেল লাইনে ট্রাকের ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভিক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভুঙ্গাবাড়ি (হোনাখালি) এলাকায়  মালবোঝাই ট্রাক রেললাইন পার হওয়ার সময় হঠাৎ করে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রাকটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন