লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক একটি দলের পছন্দ হয়নি। যে কারণে নারাজ হয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তারা হাজির হয়নি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (১৮ জুন) রাজধানীর উত্তরায় দলীয় সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, সংঘর্ষে না গিয়ে দুই নেতা শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। রাষ্ট্রনায়ক সব সময় জনগণের শান্তির কথা চিন্তা করে কোনো বিভাজনে না গিয়ে আমাদের একটা শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। অনেকের পছন্দ হয়নি। কারণ নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নেই তাই তাদের অনেক গুরুত্ব। নির্বাচন হলে জনগণের ভালোবাসার দল ক্ষমতায় এলে তাদের গুরুত্ব কমে যাবে, এটা তারা জানে। যে কারণে ওরা নারাজ হয়েছে। এজন্য জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তারা হাজির হয়নি।নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা আওয়ামী লীগের মতো আচরণ করে, জোর করে অধিকার হরণ করে, চাঁদাবাজি করে- তারা তো আওয়ামী লীগের মতো হয়ে যাবে। এগুলো করা যাবে না। আমরা একটা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই। আওয়ামী লীগের আগের মতো দুঃশাসন চাই না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দীর্ঘ গাড়ির সারি, তবু মহাসড়কে স্বস্তির ছোঁয়া
দীর্ঘ গাড়ির সারি, তবু মহাসড়কে স্বস্তির ছোঁয়া

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী দেশের অন্যতম ব্যস্ত মহাসড়কে ঈদুল আজহার ছুটিকে ঘিরে বাড়তে শুরু করেছে যাত্রী ও যানবাহনের চাপ। দীর্ঘপথ পাড়ি Read more

ভৈরবে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার
ভৈরবে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে নানা বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের চেষ্টার শিকার হয় ৫ বছরের শিশু। এ ঘটনার অভিযোগে অপরাধী যুবক জিহান মিয়া Read more

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের নির্যাতনে আহত বাংলাদেশি
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের নির্যাতনে আহত বাংলাদেশি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আলী আকবর (৫৪) নামের একজনকে বেধড়ক মারধর, রাইফেলের বেওয়ানেট দিয়ে নির্যাতনের অভিযোগ Read more

ঘরের আড়া থেকে যুবকের লাশ উদ্ধার
ঘরের আড়া থেকে যুবকের লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিজ বসতঘরের আড়ায় ফাঁস লাগানো রুম্মান হোসেন (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।বুধবার (২০ আগস্ট) Read more

নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ
নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ

পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় ময়মনসিংহের নান্দাইলে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন