১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য ই-প্রত্যয়নপত্র ডাউনলোড ও তথ্য সংশোধনের প্রক্রিয়া শুরু করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মঙ্গলবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ এ তথ্য জানিয়েছে। ই-প্রত্যয়নপত্র ডাউনলোডের নির্দেশনা: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে। প্রার্থীরা তাদের রোল নম্বর, ব্যাচ নম্বর, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এনটিআরসিএর সরকারি ওয়েবসাইট থেকে ই-প্রত্যয়নপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডের নির্দিষ্ট তারিখ ও সময় পরে জানানো হবে। ৬ষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার যোগ্যতা: উত্তীর্ণ প্রার্থীরা তাদের রোল, ব্যাচ ও জন্মতারিখ ব্যবহার করে এনটিআরসিএর ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগে আবেদন করতে পারবেন। তথ্য সংশোধনের প্রক্রিয়া: ই-প্রত্যয়নপত্রে যদি নাম, পিতার নাম, মাতার নাম বা স্থায়ী ঠিকানায় ভুল থাকে, তাহলে প্রার্থীকে ই-প্রত্যয়নপত্র ডাউনলোড করার পর নির্ধারিত ফি ও নির্ধারিত ফরমে সংশোধনের জন্য আবেদন করতে হবে এনটিআরসিএ কার্যালয়ে। তবে যেসব প্রার্থীর জন্ম তারিখ ভুলের কারণে তারা ৬ষ্ঠ নিয়োগে আবেদন করতে পারছেন না, তাদের ই-প্রত্যয়নপত্র ডাউনলোড না করেই সংশ্লিষ্ট ফি ও আবেদন ফর্মসহ সরাসরি জন্মতারিখ সংশোধনের আবেদন জমা দিতে হবে এনটিআরসিএ কার্যালয়ে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্ণফুলীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই
কর্ণফুলীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের কর্ণফুলীতে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে সাড়ে তিন লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন। Read more

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে দুই মাসের বেতন না পাওয়ায় সড়কে নেমেছেন মাহমুদ ডেনিম কারখানার শ্রমিকরা।রবিবার (১৮ মে) সকাল ১১টার দিকে কারখানার দুই Read more

যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার করা হবে
যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার করা হবে

যুক্তরাষ্ট্রের সিনেটর মাইক লি জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী তাকে Read more

শুটিংয়ের কথা বলে গাজীপুরে রিসোর্টে নিয়ে মডেলকে দলবদ্ধ ‘ধর্ষণ’
শুটিংয়ের কথা বলে গাজীপুরে রিসোর্টে নিয়ে মডেলকে দলবদ্ধ ‘ধর্ষণ’

গাজীপুরের শ্রীপুরে নাটকের শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে এক মডেল-অভিনেত্রীকে (২৪) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী গতকাল Read more

এবার আন্তর্জাতিক খেলাধুলা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি স্পেনের
এবার আন্তর্জাতিক খেলাধুলা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি স্পেনের

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে স্পেন। এমনকি ভূখণ্ডটিতে বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলকে বৈশ্বিক Read more

ইলিয়াস কাঞ্চনের খোঁজ নিতে লন্ডনের হাসপাতালে ছুটে গেলেন রোজিনা
ইলিয়াস কাঞ্চনের খোঁজ নিতে লন্ডনের হাসপাতালে ছুটে গেলেন রোজিনা

জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন