ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের খবর দিয়েছে ইরানের বিভিন্ন গণমাধ্যম। এরমধ্যে সর্বশেষ একজন বিদেশি নাগরিককে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার।তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ বন্দর শহর বুশেহরে একজন বিদেশি নাগরিককে “সংবেদনশীল পারমাণবিক অঞ্চলের” ছবি রেকর্ড করার সময় গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন ওই ব্যক্তি।সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, তেহরানের উপকণ্ঠে বাহারেস্তান কাউন্টিতে যানবাহন তল্লাশির সময় মোসাদের সাথে যুক্ত একটি “সন্ত্রাসী দল” আবিষ্কৃত হয়, যেখানে মাইক্রো-ড্রোন, বিস্ফোরক, যোগাযোগ সরঞ্জাম এবং লক্ষ্যবস্তু ব্যবস্থা পাওয়া যায়।অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর মোরাদ মোরাদি বলেন, সন্দেহভাজনরা ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করার জন্য এবং ভয় ও আতঙ্ক সৃষ্টি করে অভ্যন্তরীণ নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই সরঞ্জাম ব্যবহার করতো।এর আগে দেশটির ইসফাহান পারমাণবিক স্থাপনার কাছে অবস্থিত ইসফাহান শহরের একটি কর্মশালায় “ড্রোন এবং মাইক্রো-এয়ারক্রাফ্ট” তৈরিতে ব্যবহৃত উপকরণ আবিষ্কৃত হওয়ার পর ইসরায়েলের জন্য “ভাড়াটে সৈনিক” হিসেবে কাজ করা সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ যারা
এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ যারা

সম্প্রতি কাতারের রাজধানী দোহার সুহাইম বিন হামাদ স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে সিরিয়ার ক্লাব আল-কারামাহকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশি ক্লাব Read more

জন্মসনদ ও সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত
জন্মসনদ ও সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত

জন্মসনদ ও সার্টিফিকেট জালিয়াতি করে অধ্যক্ষ হওয়াসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন Read more

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিদের নীরব ঈদ উৎসব
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিদের নীরব ঈদ উৎসব

উৎসবের আলো, প্রিয়জনের সান্নিধ্য আর আনন্দঘন পরিবেশ, পবিত্র ঈদুল ফিতরের এমন চিরচেনা আবহ থেকে সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতায় দিনটি কাটাতে Read more

বান্দরবান ভ্রমণে এসে নিখোঁজ পর্যটক, ১৩ দিন পরে ও মিলেনি সন্ধান
বান্দরবান ভ্রমণে এসে নিখোঁজ পর্যটক, ১৩ দিন পরে ও মিলেনি  সন্ধান

বান্দরবানের আলীকদমে বেড়াতে এসে নিখোঁজ হাসান চৌধুরী শুভ কে নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। সবার মুখে মুখে একটাই  প্রশ্ন হাসান Read more

জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশে শিগগিরই নিয়োগ ৪ হাজার এএসআই
জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশে শিগগিরই নিয়োগ ৪ হাজার এএসআই

বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবং পুলিশের সক্ষমতা বাড়ানোর Read more

ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা বেনাপোলে গ্রেফতার
ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা বেনাপোলে গ্রেফতার

চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় ঢাকা কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদ (৪২) কে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। তার পাসপোর্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন