বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখনও ভুয়া অ্যাকাউন্টের দৌরাত্ম্যে ভুগছে। সম্প্রতি প্রকাশিত মেটার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর প্রায় ৩ শতাংশই ছিল ভুয়া প্রোফাইল।মেটা জানিয়েছে, ২০২৪ সালের হিসাব অনুযায়ী ফেসবুকে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটির (৩ বিলিয়ন) গণ্ডি পেরিয়েছে। এর মধ্যে শুধু গত বছরের শেষ প্রান্তিকে বিভিন্ন কারণেই প্রায় ১৪০ কোটি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।প্রতিষ্ঠানটির ভাষ্য, স্বয়ংক্রিয় প্রযুক্তি এবং মানব পর্যবেক্ষণের সমন্বয়ে নিয়মিতভাবে ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত এবং অপসারণের কাজ চললেও, প্রতিনিয়ত নতুন পদ্ধতিতে গড়ে ওঠা ভুয়া প্রোফাইলগুলো চ্যালেঞ্জ হিসেবে থেকেই যাচ্ছে।মেটা জানায়, কিছু অ্যাকাউন্ট ইচ্ছাকৃতভাবে তাদের নীতিমালা লঙ্ঘনের উদ্দেশ্যে তৈরি করা হয়। পাশাপাশি এমন অনেক প্রোফাইল রয়েছে, যেগুলো প্রকৃত ব্যক্তি নয় বরং ব্যবসা, প্রতিষ্ঠান কিংবা পোষা প্রাণী উপস্থাপন করে।এর বাইরে, স্প্যাম ছড়ানো, ভুল তথ্য প্রচার, বট নেটওয়ার্কের মাধ্যমে সমন্বিত ভুয়া কার্যকলাপে জড়িত থাকা এবং অন্যের পরিচয়ে প্রভাব বিস্তার — এসবই ভুয়া অ্যাকাউন্ট চিহ্নিত হওয়ার মূল কারণ।বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ব্যবহার হওয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হওয়া সত্ত্বেও, ভুয়া অ্যাকাউন্ট ফেসবুকের জন্য বহুদিন ধরেই বড় সমস্যা।২০১৯ সাল থেকে মেটা প্রতি প্রান্তিকে গড়ে এক বিলিয়নের বেশি ভুয়া অ্যাকাউন্ট মুছে দিয়েছে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৩ সাল থেকে ভুয়া প্রোফাইল শনাক্তের হার কিছুটা কমে এসেছে।মেটা স্পষ্ট করেছে, ভুয়া অ্যাকাউন্টের মধ্যে বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে সেইসব প্রোফাইলে, যেগুলো ক্ষতির উদ্দেশ্যে পরিচালিত হয়, যেমন- স্প্যাম ছড়ানো এবং আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করা অ্যাকাউন্ট।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভেজাল শিশুখাদ্য তৈরীর অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
ভেজাল শিশুখাদ্য তৈরীর অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

কুমিল্লার লাকসামে ভোক্তা অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে ভেজাল শিশুখাদ্য তৈরীর অভিযোগে একটি শিশু খাদ্য ও বেকারি Read more

উলিপুরে বজ্রপা‌তে গৃহবধূর মৃত্যু
উলিপুরে বজ্রপা‌তে গৃহবধূর মৃত্যু

কু‌ড়িগ্রামের উলিপু‌রে গরু আনতে গি‌য়ে আক‌স্মিক বজ্রপাতে চামে‌লি রাণী (৪০) না‌মের এক গৃহবধুর মৃত্যু হয়ে‌ছে। শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দি‌কে Read more

হাইকোর্টের আদেশে টিউলিপ সিদ্দিকের মামলা স্থগিত
হাইকোর্টের আদেশে টিউলিপ সিদ্দিকের মামলা স্থগিত

শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ফ্ল্যাট জালিয়াতি মামলার কার্যক্রম স্থগিতের Read more

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ শনিবার (৩০ আগস্ট)। ২০১০ সালের ডিসেম্বরে ‘ইন্টারন্যাশনাল কনভেশন ফর প্রোটেকশন অব অল পারসনস এগেইনস্ট এনফোর্সড Read more

সবার আগে ৭১, এর ইতিহাস অনন্য ও অবিসংবাদিত: স্বরাষ্ট্রমন্ত্রী
সবার আগে ৭১, এর ইতিহাস অনন্য ও অবিসংবাদিত: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি Read more

ভোলায় এনসিপির আহ্বায়ক কমিটি নিয়ে ক্ষোভ, পূনর্গঠনের আল্টিমেটাম
ভোলায় এনসিপির আহ্বায়ক কমিটি নিয়ে ক্ষোভ, পূনর্গঠনের আল্টিমেটাম

ভোলা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত আহ্বায়ক কমিটি স্থগিত করে তৃণমূলকে প্রাধান্য দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে কমিটি পুনর্গঠনের দাবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন