মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, আমরা জানি, তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ (খামেনি) কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি সহজ ‘টার্গেট’, সেখানে তিনি নিরাপদে আছেন- আমরা তাকে (হত্যা) করব না, অন্তত এখন না।ট্রাম্প আরও বলেন, আমরা চাই না বেসামরিক নাগরিক বা সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। আমাদের ধৈর্য ফুরিয়ে যাচ্ছে। বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।এর কিছুক্ষণ আগে তিনি আরেকটি পোস্টে দাবি করেন, আমরা ইরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছি।এ বক্তব্য এমন সময়ে এলো, যখন ইসরাইল ও ইরানের মধ্যে পঞ্চম দিনে গড়িয়েছে এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। ট্রাম্পের এমন উস্কানিমূলক বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।এর আগে এক পোস্টে তিনি তেহরানের বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ইসফাহানে একযোগে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।আল–জাজিরার খবরে এ কথা জানিয়ে বলা হয়েছে, শহরটির বিভিন্ন জায়গা থেকে ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা গেছে।এদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, চলমান সংঘাতের সর্বশেষ পর্যায়ে ইরানি বাহিনী ইসরাইলের দিকে ৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।  আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের শুরুর দিকে ইরান প্রতিটি হামলায় একসঙ্গে বহু ক্ষেপণাস্ত্র ছুড়লেও, গত দুই দিনে সেই সংখ্যা তুলনামূলকভাবে কমেছে।সর্বশেষ এ ক্ষেপণাস্ত্র হামলাগুলো ইসরাইলের উত্তর ও মধ্যাঞ্চলকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য এখনো প্রকাশ করা হয়নি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে ট্রাফিক সচেতনতা বাড়াতে পুলিশের সাউন্ড সিস্টেম উদ্বোধন
জীবননগরে ট্রাফিক সচেতনতা বাড়াতে পুলিশের সাউন্ড সিস্টেম উদ্বোধন

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপদ চলাচলের জন্য জীবননগর থানা পুলিশের উদ্যোগে বাসস্ট্যান্ড চত্বরে ট্রাফিক সাউন্ড সিস্টেমের উদ্বোধন Read more

ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শেকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শেকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং  'আমরা বিএনপি পরিবার'-এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। বুধবার (১৮ Read more

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি, লোকালয় প্লাবিত
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি, লোকালয় প্লাবিত

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি পেয়েছে,প্লাবিত হয়েছে তীরবর্তী নিন্মাঞ্চল। যার ফলে কাপ্তাই বাঁধের জলকপাট দিয়ে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো Read more

জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী টুকু আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী: মুফতি আমির হামজা
জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী টুকু আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী: মুফতি আমির হামজা

জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর বিএনপির শোডাউনে সেই অ্যাম্বুলেন্স চালককে শোকজ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর বিএনপির শোডাউনে সেই অ্যাম্বুলেন্স চালককে শোকজ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তির শোডাউনে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারের ঘটনায় চালককে শোকজ করেছে পৌরসভা কর্তৃপক্ষ।বুধবার (৭ আগস্ট) সময়ের কন্ঠস্বরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন