গাজীপুরের কালিয়াকৈরের আন্দার মানিক পশ্চিমপাড়া এলাকায় (১২) বছরের শিশু ধর্ষণের অভিযোগে কালিয়াকৈর থানায় মামলা হয়েছে।উপজেলার আন্দারমানি এলাকায় নওশের আলীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা অভিযোগে ওই শিশুর বাবা কালিয়াকৈর থানায় মঙ্গলবার (১৭ জুন) দুপুরে একটি ধর্ষণ মামলা করেন।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত (৯ জুন) রাত আটটার দিকে ওই ধর্ষণকারী কৌশলে একটি ভবনের নিচ তলায় নিয়ে ৩০০ টাকার লোভ দেখিয়ে জোর করে শিশুকে ধর্ষণ করে। শিশুর ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটির বাবাকে এলাকাবাসী ধর্ষণের বিষয়টি জানানো হলে কালিয়াকৈর থানায় একটি ধর্ষণ মামলা করেন।অভিযুক্ত ধর্ষণকারী নওশের আলী (৫৬) খুলনা জেলার দিঘলীয়া উপজেলার দেবনগর দেয়াড়ী গ্রামের সায়েম সরদারের ছেলে। তিনি উপজেলার আন্দারমানি এলাকায় মনির হোসেনের বাসা-বাড়ি ভাড়া নিয়ে একটি দোকান করতেন। ধর্ষণকারী মামলা ও পুলিশের খবর পেয়ে কৌশলে পালিয়ে যায়।পুলিশ ওই শিশুকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।মৌচাক ফাঁড়ির (উপ পরিদর্শক) সেলিম হোসাইন জানান, ‘শিশু ধর্ষণের একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অমর একুশে বইমেলা স্থগিত
অমর একুশে বইমেলা স্থগিত

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বর মাসে অমর একুশে বইমেলা আয়োজনের যে সিদ্ধান্ত নিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি, তা আবারও স্থগিত Read more

পাহারা দেওয়ার পরও তেল চুরি হচ্ছে: জ্বালানি মন্ত্রী
পাহারা দেওয়ার পরও তেল চুরি হচ্ছে: জ্বালানি মন্ত্রী

মানুষের নৈতিক চরিত্র খারাপ হওয়ার কারণে পাহারা দেওয়ার পরও তেল চুরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ Read more

মালয়েশিয়ায় আবারও সিন্ডিকেটের পাঁয়তারা
মালয়েশিয়ায় আবারও সিন্ডিকেটের পাঁয়তারা

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও সিন্ডিকেট করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দক্ষিণ এশিয়ায় শ্রম অধিকার নিয়ে কাজ Read more

কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে সিএনজিসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। সোমবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে আদর্শ সদর Read more

বাঘায় শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যা শুরু
বাঘায় শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যা শুরু

শীতের আগমন শুরু হলেই রাজশাহীর বাঘায় শুরু হয় খেজুর গাছের পরিচর্যা। শীত মৌসুমে খেজুর গাছের রস সংগ্রহ করে তা থেকে Read more

ভারত বিভাজনের সময় জম্মুতে যেভাবে মুসলিমদের নির্বিচারে হত্যা করা হয়েছিল
ভারত বিভাজনের সময় জম্মুতে যেভাবে মুসলিমদের নির্বিচারে হত্যা করা হয়েছিল

এই হত্যাকাণ্ডে হতাহতের সঠিক সংখ্যা জানা নেই, তবে অনুমান করা হয় এই সংখ্যা ২০ হাজার থেকে দুই লাখ ৩৭ হাজারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন