ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি পুকুর পাড়ের বটগাছ থেকে মধু হোসেন (২৮) নামের এক ট্রাক ড্রাইভারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) সকালে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মধু ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের হীরাডাঙ্গা গ্রামের বিল্লাল ড্রাইভারের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পুকুর পাড়ের বটগাছের ডালে মধুর লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।মধুর ছোট ভাই পরশ জানায়, মধু প্রায় পাঁচ-ছয় মাস ধরে বিকাশ কুমার নামের এক ব্যক্তির গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। গত কয়েক মাস ধরে তার বাবার সঙ্গে মনোমালিন্য চলছিল। যে কারণে প্রায় ২-৩ মাস ধরে সে বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছিল। সোমবার বিকেলে পরিবারের সদস্যদের ফোন করে বলে, ‘আমার ভুল হয়ে গেছে, তোরা সবাই আমাকে ক্ষমা করে দিস।’চাচাতো ভাই এনামুল জানান, সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মধু তার মামাতো ভাই রমজান হোসেনের সঙ্গে ছিলেন। পরদিন সকালে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের উত্তর-পশ্চিম পাশে বড় পুকুরের ধার ঘেঁষে একটি বটগাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বজ্রপাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও বেঁচে আছেন বর্ষা!
বজ্রপাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও বেঁচে আছেন বর্ষা!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর একজন স্কুল ছাত্রীর বেঁচে থাকার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (০৬ Read more

আনন্দ মিছিলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবদল নেতা
আনন্দ মিছিলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবদল নেতা

গাজীপুরের কাপাসিয়ায় জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উদযাপনের আনন্দ মিছিলে যোগ দিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে যুবদল নেতা মোস্তাক আহমেদের (৪৫) মৃত্যু Read more

দিনাজপুর রেলস্টেশনে সেনাবাহিনীর অভিযান
দিনাজপুর রেলস্টেশনে সেনাবাহিনীর অভিযান

ট্রেনের টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে সেনাবাহিনী আকস্মিক অভিযান চালিয়েছে দিনাজপুর রেলস্টেশনে। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যার দিকে দিনাজপুর রেলস্টেশনে সেনাবাহিনী Read more

বন্যা নিয়ে ৯ জেলায় বিশেষ সতর্কবার্তা
বন্যা নিয়ে ৯ জেলায় বিশেষ সতর্কবার্তা

ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের তিন জেলায় স্বল্পমেয়াদী বন্যা এবং ছয় জেলার নিম্নাঞ্চল তলিয়ে যেতে পারে Read more

দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে ১৭০ বছর আগে ডুবে যাওয়া জাহাজের সন্ধান
দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে ১৭০ বছর আগে ডুবে যাওয়া জাহাজের সন্ধান

দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে ডুবে যাওয়া একটি ডাচ বাণিজ্য জাহাজ খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। এই জাহাজটির নাম ছিল কনিং উইলেম দ্য টুয়েডে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন