ঢাকা থেকে ফের ভিসা কার্যক্রম চালু করেছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে ২ মিলিয়ন ডলার অনুদান দেবে দেশটি। মঙ্গলবার (১৭ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ খবর দেন ঢাকায় অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইল।ঢাকা থেকে ভিসা কার্যক্রম পুনরায় চালু করায় ও নানা ধরনের সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।হাইকমিশনার রাইল বলেন, ভিসা আবেদন এখন অনলাইনের মাধ্যমে করা যাবে। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় বর্তমানে ৬৫ হাজারের বেশি বাংলাদেশি বসবাস করছেন এবং এর সঙ্গে আরও ১৪ হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার কর্মসূচি, আসন্ন নির্বাচন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।ড. ইউনূস বলেন, আমরা বিশৃঙ্খল সময় অতিক্রম করে একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের মূল মনোযোগ এখন সাংবিধানিক, বিচারিক ও প্রশাসনিক সংস্কারের ওপর। এই ভিত্তিগুলোর ওপর দাঁড়িয়েই একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, আগামী মাসে ঐতিহাসিক জুলাই বিদ্রোহের বার্ষিকীতে ‘জুলাই সনদ’ প্রকাশ করা হবে।প্রধান উপদেষ্টা বলেন, বহু বছর পর এবার মানুষ, বিশেষ করে প্রথমবারের ভোটাররা, সত্যিকারের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে। এটি হবে উৎসবমুখর ও আশাব্যঞ্জক এক উপলক্ষ।হাইকমিশনার রাইল জানান, নির্বাচন সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য অস্ট্রেলিয়া ইউএনডিপি’র মাধ্যমে ২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার অনুদান দেবে। তিনি জানান, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে ৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে পৌঁছেছে, যা গত পাঁচ বছরে গড়ে ১৬ দশমিক ২ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের অবদান তুলে ধরেন। এবং তিনি বলেন, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস কর্মসূচির মাধ্যমে গঠিত তিন হাজার জনেরও বেশি বাংলাদেশি অ্যালামনাই বর্তমানে বাংলাদেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছেন।অধ্যাপক ইউনূস অস্ট্রেলিয়ার শিক্ষাবৃত্তি আরও বাড়ানোর আহ্বান জানান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলায় আসন পুনর্বহালের দাবিতে হরতাল, নির্বাচন অফিসে তালা
মোংলায় আসন পুনর্বহালের দাবিতে হরতাল, নির্বাচন অফিসে তালা

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে প্রথম দিনের মোংলা বন্দর জুড়ে চলছে হরতাল। হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করছে Read more

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ১০ লাখ টাকার ই-সিগারেট
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ১০ লাখ টাকার ই-সিগারেট

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইলেকট্রনিক সিগারেট ও ধূমপান Read more

২০২৬ সালের এসএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত
২০২৬ সালের এসএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বিশেষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। এ থেকে জানা গেছে, আগামী বছরের Read more

জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, নুরসহ আহত অনেকে
জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, নুরসহ আহত অনেকে

ঢাকা কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ Read more

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হচ্ছে: ডিএমপি কমিশনার
নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হচ্ছে: ডিএমপি কমিশনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীতে Read more

মুন্সিগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযান: ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
মুন্সিগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযান: ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসন।সোমবার (১৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন