নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। এছাড়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগটি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৭ জুন) বেলা আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা জানিয়েছে এনসিপি। দলের পক্ষ থেকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।নোটিশে বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে। উক্ত বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জানতে চেয়েছেন।এমতাবস্থায় উত্থাপিত নৈতিক স্খলনজনিত অভিযোগের কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী ৫ দিনের মধ্যে ‘রাজনৈতিক পর্ষদ’ এবং এই বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর প্রেরণ করার জন্য নির্দেশনা দেয়া হলো। পাশাপাশি, বিষয়টি নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত আপনাকে দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ নির্দেশনা মোতাবেক এতদ্বারা নির্দেশনা প্রদান করা হলো।’উল্লেখ্য, গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপি নেতা সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর আপত্তিকর কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে। এর আগেও তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উয়েফা নেশন্স লিগে জার্মানিকে উড়িয়ে দিয়ে তৃতীয় ফ্রান্স
উয়েফা নেশন্স লিগে জার্মানিকে উড়িয়ে দিয়ে তৃতীয় ফ্রান্স

উয়েফা নেশন্স লিগের শিরোপা জয়ের স্বপ্ন আগেই ভেঙে গিয়েছিল জার্মানির। বাকি ছিল শুধু তৃতীয় স্থান দখলের লড়াই। কিন্তু সেই শেষ Read more

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দলটির পক্ষে করা আপিল আবেদনের ওপর শুনানির Read more

মুন্সিগঞ্জে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ২১
মুন্সিগঞ্জে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ২১

মুন্সিগঞ্জের সিরাজদিখানে শিয়ালের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ ২১ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।গত শুক্রবার Read more

জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। কারণ তাদের রাজনৈতিক দর্শন ও Read more

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনের ঘোষণা দিলেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনের ঘোষণা দিলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে  স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন