ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ উঠলেও সরেজমিন পরিদর্শনে তার সত্যতা পাওয়া যায়নি। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল এবং উপজেলা প্রকৌশলী রাহাত ইসলাম।জানা যায়, উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজার থেকে ভেন্নাতলা বাজার পর্যন্ত ৩,৭০১ মিটার দৈর্ঘ্যের একটি সড়ক সংস্কারের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহমুদ এন্টারপ্রাইজ। গত ১৪ জুন বিকেলে ভেন্নাতলা বাজার অংশে শুরু হয় কার্পেটিংয়ের কাজ, যা প্রায় ১০০ মিটার পর্যন্ত সম্পন্ন হয়।পরদিন সকালেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় কার্পেটিংয়ে হাত দিলেই তা উঠে আসছে। এ দৃশ্য দেখে স্থানীয়দের মাঝে ব্যাপক সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে নিম্নমানের বিটুমিন ও অন্যান্য সামগ্রী ব্যবহারের।বিষয়টি জানার পর সোমবার (১৬ জুন) বিকেলে ইউএনও রাসেল ইকবাল, উপজেলা প্রকৌশলী রাহাত ইসলাম এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সরেজমিনে গিয়ে কাজ পরিদর্শন করেন। পরীক্ষা-নিরীক্ষার পর তারা জানান, সড়ক সংস্কারে ইস্টিমেট অনুযায়ী কাজ হয়েছে এবং কোথাও অনিয়মের প্রমাণ মেলেনি।ঠিকাদারি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. মোস্তফা মাহমুদ জানান, “শিডিউল অনুযায়ী কাজ চলছে। কার্পেটিংয়ের পর অন্তত ৭২ ঘণ্টা সময় না দিলে তা সম্পূর্ণভাবে স্থায়ী হয় না। ওই অংশে বিকেলে কাজ হয়েছিল, কিন্তু পরদিন সকালে মোটরসাইকেলের ব্রেক করার সময় কার্পেটিং ভাঁজ হয়ে যায়। স্থানীয়রা বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করেছেন।”এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রাহাত ইসলাম বলেন, ‘পরিদর্শনে গিয়ে অনিয়মের কোনো প্রমাণ পাওয়া যায়নি। কার্পেটিং স্থায়ী হতে সময় লাগে। ২৪ ঘণ্টা পার না হতেই কেউ সেটি পরীক্ষা করলে ভেঙে যেতে পারে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, ‘অভিযোগ পাওয়ার পর প্রকৌশল কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিয়ে পরিদর্শনে যাই। কাজ শিডিউল অনুযায়ী হয়েছে বলে ব্যাখ্যা পেয়েছি, যা সন্তোষজনক মনে হয়েছে। এলাকাবাসী শুরুতে না বুঝে ভুল ধারণা করেছিলেন, পরে তারা বিষয়টি উপলব্ধি করেছেন এবং এখন সন্তুষ্ট।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বকশীগঞ্জে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ
বকশীগঞ্জে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

জামালপুরের বকশীগঞ্জের সেকেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন লাহুড়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।রবিবার (৩ আগস্ট) Read more

ইউক্রেনকে বাদ দিয়ে সীমান্ত বিষয়ক আলোচনা সম্ভব নয়: ম্যাক্রোঁ
ইউক্রেনকে বাদ দিয়ে সীমান্ত বিষয়ক আলোচনা সম্ভব নয়: ম্যাক্রোঁ

ইউক্রেনকে বাদ দিয়ে সীমান্ত বিষয়ক আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, ইউক্রেন ছাড়া সীমান্ত Read more

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে রাশিয়ার হামলায় কাঁপল কিয়েভ
ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে রাশিয়ার হামলায় কাঁপল কিয়েভ

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ নেতাদের মধ্যে ‘গুরুত্বপূর্ণ’ বৈঠকের আগের দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে Read more

বিভাগের দাবিতে নোয়াখালীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
বিভাগের দাবিতে নোয়াখালীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ ২০০ বছরের পুরনো নোয়াখালী জেলা। বৃহত্তর এই জেলার মানুষ ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সঙ্গে নয়, নোয়াখালীর স্বনামেই Read more

তিন ছেলে থাকা সত্ত্বেও বৃদ্ধা মায়ের ঠাঁই হলো গোয়াল ঘরে
তিন ছেলে থাকা সত্ত্বেও বৃদ্ধা মায়ের ঠাঁই হলো গোয়াল ঘরে

ভোলার চরফ্যাশনে তিন সন্তান ও দুই মেয়ে থাকার পরও ৯০ উর্ধ্ব বৃদ্ধা মায়ের ঠাঁই মেললো ছেলের গোয়াল ঘরে। সন্তানরা ঘরে Read more

কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায় তুরাগ নদীর ব্রিজসংলগ্ন অংশে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে। রোববার (১৩ জুলাই) দুপুরে স্থানীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন