ইসরায়েল-ইরান যুদ্ধটা আমরা পর্যবেক্ষণ করছি জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে আরও অপেক্ষা করবো। আপাতত পর্যবেক্ষণ করছি যুদ্ধটা যদি বেশি দিন চলে তখন আমাদের ওপর একটা প্রভাব বা পেশার পড়বে।মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।ইরান-ইসরায়েলের চলমান সংঘাতে আমাদের দেশের জ্বালানি তেলের দামে কোনো প্রভাব পড়বে কি না– এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধটা আমরা পর্যবেক্ষণ করছি। আমরা দেখেছি ইতোমধ্যে কিছুটা বেড়েছে। তবে যেগুলোতে আমরা অর্ডার করেছি, সেগুলোতে প্রভাব ফেলেনি।তিনি বলেন, আমরা পর্যবেক্ষণ করছি; গ্যাস, এলএনজির দাম যদি বেড়ে যায় তাহলে আমরা বিবেচনায় নেব। আজ যে এলএনজি আমদানির অনুমোদন দিয়েছি, সেটা পুরোনো দামেই কোড করেছে। আমাদের ভাগ্য ভালো যে আমরা আগের দামেই পাব।সালেহউদ্দিন আহমেদ বলেন, আপাতত আমরা পর্যবেক্ষণ করছি যুদ্ধটা, যদি বেশি দিন চলে তখন আমাদের ওপর একটা প্রভাব বা প্রেসার পড়বে।বিশেষ কোনো প্রস্তুতি নিয়ে রাখছেন কি না– জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, বিশেষ প্রস্তুতি বলতে আজ আমরা যে এলএনজি, সার আনার প্রস্তাব অনুমোদন দিলাম, সেটা পুরোনো দামে। ভবিষ্যতে যখন নতুন কোনো কিছু আনব তখন হয়ত কিছুটা ইফেক্ট করবে।যুদ্ধ যদি দীর্ঘায়ত হয় তাহলে বিকল্প কিছু চিন্তা করছেন কি না– এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বিকল্প চিন্তা বলতে অবশ্যই জ্বালানি মন্ত্রণালয় করছে। যেহেতু আমরা এলএনজির ওপর নির্ভর করি বেশি। যুদ্ধে জ্বালানি শুধু না, সার, জাহাজ চলাচলেও প্রভাব পড়বে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ আসে, সেখানে প্রভাব পড়তে পারে। আমার মনে হয় যুদ্ধটা বেশি দিন চলবে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অর্থ উপার্জনকারীদের হাতে স্বাস্থ্যসেবা ছেড়ে দেওয়া উচিত নয় : প্রধান উপদেষ্টা
অর্থ উপার্জনকারীদের হাতে স্বাস্থ্যসেবা ছেড়ে দেওয়া উচিত নয় : প্রধান উপদেষ্টা

অর্থ উপার্জনকারীদের হাতে স্বাস্থ্যসেবা ছেড়ে দেয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে Read more

চোখের জলে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব
চোখের জলে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব

টানা ৫ দিনের পূজা-অর্চনার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে। Read more

সীতাকুণ্ডে দুই ডাকাত গ্রেফতার
সীতাকুণ্ডে দুই ডাকাত গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়ামতলা এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে উপজেলার সোনাইছড়ির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকা থেকে Read more

নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ
নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.আবু বাহারকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়িত্ব থেকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া Read more

ভারতে বিমান বিধ্বস্তে ১৩৩ জন নিহত, আরও বাড়ার শঙ্কা
ভারতে বিমান বিধ্বস্তে ১৩৩ জন নিহত, আরও বাড়ার শঙ্কা

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে ১৩৩ জন নিহতের ঘটনা ঘটেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা Read more

জীবননগরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার
জীবননগরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ। সোমবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন