আসন্ন ২০২৫ মৌসুমের অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) ড্রাফটে থাকছেন বাংলাদেশের ১১ জন ক্রিকেটার। আগামী ১৯ জুন অনুষ্ঠিতব্য ড্রাফটে এদের বেশিরভাগই প্রথমবারের মতো বিবিএলের ড্রাফটে নাম লেখাচ্ছেন। এ বছর বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশ থেকে যেসব ক্রিকেটারদের নাম রয়েছে তারা হলেন, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও সৌম্য সরকার। ড্রাফটের তালিকার বাইরেও রয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। গত মৌসুমে হোবার্ট হরিকেনসের হয়ে খেলার কথা ছিল তার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এনওসি না পাওয়ায় তার খেলা হয়নি।ধারণা করা হচ্ছে হোবার্ট হারিকেনস আগামী মৌসুমের জন্য রিশাদকে ধরে রাখবে। তবে বিগ ব্যাশ ও বিপিএলের সময় প্রায় একই হওয়ায় এবারও এনওসি পাওয়া নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে।ড্রাফটে বিশেষভাবে নজরে রয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএলে সফল মৌসুম কাটানোর পর তার প্রতি অস্ট্রেলিয়ান দলগুলোর আগ্রহ বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। ক্রিকেট ডট কম ডট এইউ প্রকাশিত এক প্রতিবেদনে তাকে ‘হাইলি রিকমেন্ডেড’ খেলোয়াড়দের তালিকায় রাখা হয়েছে।চলতি বছর ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিগ ব্যাশ লিগের সঙ্গে একই সময়ে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং আইএলটি-টোয়েন্টির মতো টুর্নামেন্টও। ফলে যে বাংলাদেশি ক্রিকেটাররা বিবিএলে দল পাবেন, তাদের জন্য দেশের ঘরোয়া লিগে খেলা কার্যত অসম্ভব হয়ে পড়বে। এনওসি না পাওয়ার সম্ভাবনাও সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুলশান থানার সাবেক তদন্ত ওসি আমিনুল মির্জাপুরে গ্রেপ্তার
গুলশান থানার সাবেক তদন্ত ওসি আমিনুল মির্জাপুরে গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক ও গুলশান থানার সাবেক (তদন্ত) ওসি আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার Read more

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ঘিরে ট্রাফিক নির্দেশনা
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ঘিরে ট্রাফিক নির্দেশনা

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শনিবার (১৮ অক্টোবর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ ও Read more

মেয়ে জাইমাকে নিয়ে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী
মেয়ে জাইমাকে নিয়ে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী

রাজধানী ধানমন্ডির সীমান্ত সম্ভারে ‘প্রোজেক্ট হেল মেরি’ সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে মেয়ে জাইমা রহমানও ছিলেন। শুক্রবার (৩ এপ্রিল) Read more

ব্যাংকে ১৪ বছর চাকরি শেষে এখন ফুটপাতে করছেন ভিক্ষা
ব্যাংকে ১৪ বছর চাকরি শেষে এখন ফুটপাতে করছেন ভিক্ষা

ভারতের বেঙ্গালুরুর ব্যস্ত শহরের এক মোড়ে ছুটে চলা মানুষের ভিড়ের মাঝেই দেখা মিলল এক প্রাক্তন ব্যাংক কর্মীর। পাশে রাখা একটি Read more

RojaBet: reseña neutral del casino online y pagos
RojaBet: reseña neutral del casino online y pagos

RojaBet: reseña neutral del casino en línea y pagos En esta valoración me enfoco en la experiencia práctica: biblioteca de Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন