নারায়ণগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ দুই মাদক কারবারি ও ডাকাত দলের এক সর্দারকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। সোমবার (১৬ জুন) রূপগঞ্জের মুড়াপাড়ার গঙ্গানগরে অভিযানে মো. রাব্বি (৩০) ও আব্দুল ওয়াহেদ (১৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, একই দিনে জেলার আড়াইহাজারের ব্রাহ্মণদী এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইউনূসকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।র‍্যাব জানায়, মাদক কারবারিরা বিশেষ কৌশলে বহন করে ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা বিক্রির জন্য গঙ্গানগর গ্রামে অবস্থান করছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৭২ বোতল ফেনসিডিল, ৯.৭ কেজি গাঁজা ও ৯৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় অপর মাদক কারবারি মো. জুয়েল (৩২) কৌশলে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতার রাব্বি গঙ্গানগর গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং আব্দুল ওয়াহেদ একই গ্রামের বাবুল মৃধার ছেলে। পলাতক মো. জুয়েল একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।অন্যদিকে, পৃথক অভিযানে গ্রেফতার করা হয়েছে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইউনূসকে। গ্রেফতার ইউনূস আড়াইহাজার থানার ব্রাহ্মণদী গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। ডাকাতির পাশাপাশি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মাদক সেবন ও মাদক কারবারের সাথেও জড়িত ইউনূস। নারায়ণগঞ্জ ও তার পার্শ্ববর্তী এলাকার ডাকাতদের নিয়ে একটি ডাকাতির নেটওয়ার্ক তৈরি করে ডাকাতি করে সে। তার বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে। ইউনূসের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা, মাদক মামলা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিসরে গাজা শান্তি সম্মেলনে যোগ দিচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট
মিসরে গাজা শান্তি সম্মেলনে যোগ দিচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি উপলক্ষে মিসরের রাজধানী কায়রোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির উদ্যোগে আয়োজিত ‘গাজা Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০১
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ঘটনায় Read more

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের অধিনায়ক সোহান
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের অধিনায়ক সোহান

ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে এখন বাংলাদেশে অবস্থান করছে নিউজিল্যান্ড ‘এ’ দল। এই সিরিজকে সামনে রেখে আগেই দল ঘোষণা করেছিল Read more

মাঠজুড়ে সরিষা হলুদের বিছানা, বাম্পার ফলনের আশা
মাঠজুড়ে সরিষা হলুদের বিছানা, বাম্পার ফলনের আশা

যশোরে বিস্তীর্ণ মাঠজুড়ে এখন হলুদের সরিষার ছোঁয়া। হিমেল বাতাসে দোল খাচ্ছে সরিষা ফুল। এই সুন্দর দৃশ্য মানুষের নজর কাড়ছে। দুর Read more

নওগাঁয় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নওগাঁয় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁর পত্নীতলার খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কালাপুর ডাবল ব্রিজ এলাকা থেকে Read more

চকরিয়া থানা হাজতে যুবকের আত্নহত্যা
চকরিয়া থানা হাজতে যুবকের আত্নহত্যা

কক্সবাজারের চকরিয়া থানা হাজতে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটেছে।আত্মহত্যাকারী দুর্জয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন