নাটোরের নর্থ বেঙ্গল সুগারমিলের সিবিএ সভাপতি ও আওয়ামী লীগ নেতা মনজুর রহমান মঞ্জু হত্যা মামলার প্রধান আসামি হাসান আলী টুমনকে ঢাকার মোহম্মদপুর থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১৬ জুন) নাটোর ডিবি পুলিশের ওসি হাসিবুল্লাহ হাসিব বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাজধানীর মোহম্মদপুর থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে। পরে লালপুর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে। টুমনের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে বলে জানান ওসি।পুলিশ জানায়, গত বছরের ৩০ এপ্রিল নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চিনিকল সিবিএর ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুকে। এ ঘটনায় টুমনসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে তার পরিবার।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের হামলায় ফ্রান্স ও রাশিয়ার তৈরি ৫টি যুদ্ধবিমান হারাল ভারত
পাকিস্তানের হামলায় ফ্রান্স ও রাশিয়ার তৈরি ৫টি যুদ্ধবিমান হারাল ভারত

ভারতের ‘অকারণে’ চালানো ক্ষেপণাস্ত্র হামলার জবাবে শক্তিশালী পাল্টা হামলায় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। ধ্বংস করা Read more

তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়া যাবে
তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়া যাবে

ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার Read more

কারাগারে একক সেলে নেয়া হলো রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপিকে
কারাগারে একক সেলে নেয়া হলো রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপিকে

নিরাপত্তার স্বার্থে কারাগারে একক সেলে রাখা হলো আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) Read more

বিয়ের আসরে বরকে দেওয়া হলো ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রল পাম্প
বিয়ের আসরে বরকে দেওয়া হলো ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রল পাম্প

ভারতের রাজস্থানের নাগৌর জেলার ঝাডেলি গ্রামের একটি মাড়োয়ারি পরিবারে এক মেয়েকে বিয়ে করেই ধনী হলেন এক যুবক। বিয়ে উপলক্ষে পাত্রকে Read more

দুদকের সচিব পদে খালেদ রহীমের যোগদান
দুদকের সচিব পদে খালেদ রহীমের যোগদান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ খালেদ রহীম। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫শ ব্যাচের একজন সদস্য।এর আগে Read more

বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব হেভিওয়েটের নাম
বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব হেভিওয়েটের নাম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০টি আসনের মধ্যে ২৩৭টির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। এই তালিকায় নেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন