নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে ছয় মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী শওকত আলী (২৬) কে অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার করেছে। সোমবার (১৬ জুন) সকালে শিবপুর মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত শওকত শিবপুরের বানিয়াদী এলাকার মৃত সিদ্দিকের ছেলে। সে দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজী সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে। এলাকায় এখন পর্যন্ত তিন জনকে হত্যা চেষ্টায় গুরুতর জখম করেছে। তার বিরুদ্ধে মুখ খুলতে পর্যন্ত এলাকার মানুষ ভয় পায়।পুলিশ জানায়, আজ সোমবার শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে শওকত আলীকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ১টি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত শওকত আলী শিবপুরের আতঙ্ক, শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের মূল হোতা। তার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ১টি হত্যা মামলা, ৩টি হত্যা চেষ্টা ও ৩টি মাদকসহ ৬টি মামলার চার্জশিট ভুক্ত আসামি। শওকত আলীর নামে ২টি ওয়ারেন্ট মুলতবি আছে। আজ অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করার পর কোর্টে পাঠানো হবে।শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইন জানান, কিশোর গ্যাংয়ের হোতা শওকতকে গোপন তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

রাশিয়ার পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দেশটির কামচাটকা অঞ্চল ভূমিকম্পে কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক Read more

৬০ বছর বয়সি বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
৬০ বছর বয়সি বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জের কাজীপুরের দূষিত চরাঞ্চলে পাঁচ বছর বয়সি এক নারী শিশু ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। চরাঞ্চলের চরগিরিশ ইউনিয়নের গিরিশ বাজার এলাকায় Read more

পাবনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক দলের নেতা মিলে সাংবাদিককে হেনস্থা
পাবনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক দলের নেতা মিলে সাংবাদিককে হেনস্থা

পাবনার ভাঙ্গুড়ায় সংবাদ প্রকাশের জেরে স্বেচ্ছাসেবক দলের নেতা মিলন সরকার ও ছাত্রলীগ নেতা বায়েজিদ হোসেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও Read more

রোহিঙ্গাদের জাহাজে তুলে সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত
রোহিঙ্গাদের জাহাজে তুলে সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত

মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের নৌবাহিনীর জাহাজে তুলে সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত। এমনই অভিযোগ করেছেন ৪০ জন রোহিঙ্গা শরণার্থী। তাদের Read more

সিটির স্কোয়াডে ‘নতুন মেসি’, বাদ পড়লেন গ্রিলিশ
সিটির স্কোয়াডে ‘নতুন মেসি’, বাদ পড়লেন গ্রিলিশ

ক্লাব বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এ দলে জায়গা হয়নি জ্যাক গ্রিলিশ ও কাইল ওয়াকারের Read more

খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়

লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। প্রিয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন