এটি কোন জেটি ঘাট নয়, এ যেন এক মরণফাঁদ! কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা দ্বীপের শতভাগ মানুষের পারাপারের একমাত্র মাধ্যম হচ্ছে পেকুয়া উপজেলার মগনামা জেটি ঘাট। ঘাটের নিচে গেলে দেখা যায়, সব পিলারে ফাটল ধরে পাথর ভেঙে পড়তে শুরু করেছে। প্রতিদিন এই ঘাট দিয়ে কুতুবদিয়া দ্বীপে দুই থেকে তিন হাজার মানুষ পারাপার করে থাকে। এছাড়াও, নিত্যদিন এই ঘাট দিয়ে ছোট থেকে মাঝারি আকারের ট্রাক, বিভিন্ন প্রাইভেট কারসহ পণ্য আনা-নেওয়া হয়। এমনকি, এই ঘাটে গেলে সব সময় দেখা যায় বিস্ফোরক জাতীয় পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডার। এই ঘাট দিয়ে পারাপার এখন দ্বীপবাসীর জন্য মোটেও নিরাপদ নয়। তাই বড় কোনো বিপদ না ঘটার আগেই জেটি ঘাটটি মেরামতের দাবি জানিয়েছে স্থানীয়রা। এ প্রসঙ্গে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈদুল হোসেন চৌধুরী বলেন, ‘মগনামা জেটি ঘাটটির মেরামত বা সংস্কারের কাজ আগামী অর্থবছরে শুরু হবে। ‘মগনামা জেটি ঘাটটি দ্রুত সংস্কার ও মেরামতের জন্য নির্দেশ দিয়েছি। সেই সাথে এ ঘাট দিয়ে গ্যাস সিলিন্ডার যেন কোনোভাবেই আনা-নেওয়া না হয়, সে বিষয়েও আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করব, যাতে দুই পাড়ের মানুষের যাতায়াত করতে কোনো রকম অসুবিধা না হয়।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুড়ায় জমে উঠেছে পশুর হাট, ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি
ভাঙ্গুড়ায় জমে উঠেছে পশুর হাট, ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি

 ঈদুল আজহা সামনে রেখে জমে উঠেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঐতিহ্যবাহী শরৎনগর পশুর হাট। যুগ যুগ ধরে এই হাটে দেশের বিভিন্ন Read more

শায়েস্তাগঞ্জে ১৫ বসতঘর ও দোকান ভস্মীভূত
শায়েস্তাগঞ্জে ১৫ বসতঘর ও দোকান ভস্মীভূত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ১৫ বসতঘর ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২ জানুয়ারি) রাত প্রায় ৯টায় উপজেলার শ্রীরামপুর Read more

চা দোকানের কর্মচারী থেকে সীমান্তের ইয়াবা আমদানিকারক!
চা দোকানের কর্মচারী থেকে সীমান্তের ইয়াবা আমদানিকারক!

মাত্র আট বছর আগেও কক্সবাজারের উখিয়ার বালুখালীতে এক নগণ্য চায়ের দোকানের কর্মচারী ছিলেন মো. ফরিদ, যিনি বর্তমানে ‘চিয়ক ফরিদ’ নামে Read more

বিগ ব্যাশ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিগ ব্যাশ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ বিপিএলের কোনো ম্যাচ নেই। বিগ ব্যাশ লিগে দুটি ম্যাচ রয়েছে দিনে। রাতে লা লিগার ম্যাচ।ক্রিকেটবিগ ব্যাশ লিগব্রিসবেন হিট-সিডনি থান্ডারসকাল Read more

গোলাপগঞ্জে সুরমা নদীর ভাঙনে বেড়িবাঁধ বিলীন, পৌর শহর হুমকিতে
গোলাপগঞ্জে সুরমা নদীর ভাঙনে বেড়িবাঁধ বিলীন, পৌর শহর হুমকিতে

সিলেটের গোলাপগঞ্জে বেড়ি বাঁধ ভেঙে বিলীন হয়ে গেছে। এতে ঝুঁকির মধ্যে পড়েছে পৌর শহরসহ আশপাশের এলাকা। বন্ধ হয়ে গেছে এলাকার যান Read more

প্রাণ ভিক্ষা চেয়েছিলেন জুবায়েদ, মন গলেনি বর্ষার: পুলিশ
প্রাণ ভিক্ষা চেয়েছিলেন জুবায়েদ, মন গলেনি বর্ষার: পুলিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে হত্যার সময় ঘটনাস্থলেই ছিলেন তার ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা। তার কাছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন