নবীগঞ্জ শেরপুর সড়কে যাত্রীবাহী বাসে এক কলেজ ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জনতা বাসের ড্রাইভারকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। এ সময় অপর ধর্ষক, বাসের হেলপার পালিয়ে যায়।গতকাল রবিবার (১৫ জুন) রাতের বেলায় ধর্ষিতার চিৎকার শুনে স্থানীয় জনতা সড়কের তিনতালাব পুকুর পাড়ে বাসটি আটক করে।জানা যায়, ঢাকা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী (কাল্পনিক নাম) লিজা বেগম সকালে ঢাকা সায়েদাবাদ থেকে একটি বাসে উঠেন তার গ্রামের বাড়ি বানিয়াচং যাওয়ার জন্য। পথে শায়েস্থাগঞ্জ বাস স্টেশনে নামার কথা থাকলেও তিনি বাসের মধ্যে ঘুমিয়ে পড়েন। ফলে বাসটি তাকে শায়েস্থাগঞ্জে না নামিয়ে শেরপুর বাসস্টেশনে নামিয়ে দেয়।সেখানে রাত সাড়ে ১০টায় ওই ছাত্রী মা এন্টারপ্রাইজ নামক একটি লোকাল বাসে উঠেন। সেই বাসে কয়েকজন যাত্রী ছিল। বাসটি আউশকান্দি নামক স্থানে আসলে অন্যান্য যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এরপর বাসে ওই ছাত্রীকে একা পেয়ে বাসের ড্রাইভার মো. সাব্বির (২৫) ও হেলপার লিটন (২৩) তাকে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা কলেজ ছাত্রীকে উদ্ধার করেন এবং বাস ড্রাইভারকে আটক করে।পরে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদের নেতৃত্বে একদল সেনা সদস্য ভিকটিম কলেজ ছাত্রী ও ধর্ষক ড্রাইভারকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি দুলাল মিয়া জানান, ‘ওই কলেজ ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে। বাস চালক সাব্বিরকে আটক করা হয়েছে এবং হেলপার লিটন পালিয়ে গেছে।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুর বোর্ডে ৪৩ টি কলেজের পাস করেনি কেউ
দিনাজপুর বোর্ডে ৪৩ টি কলেজের পাস করেনি কেউ

দিনাজপুর শিক্ষা বোর্ডের ৪৩ টি কলেজের পাস করেনি কেউ। ফলাফলে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে শূন্য পাস করা কলেজগুলোর ক্ষেত্রে। ২০২৪ Read more

ডিসকর্ডে ভোট দিয়ে নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত!
ডিসকর্ডে ভোট দিয়ে নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত!

নেপালে কেপি শর্মা অলির সরকার পতনের পর দেশটির গেমারদের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘ডিসকর্ডে’ ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা Read more

ভারতের ২০ স্কুলে বোমা হামলার হুমকি
ভারতের ২০ স্কুলে বোমা হামলার হুমকি

ভারতের রাজধানী দিল্লির ২০টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।শুক্রবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই Read more

কোন সচ্ছল ব্যক্তিকে যেন গরীবের টিসিবি কার্ড দেওয়া না হয়: অতিরিক্ত সচিব
কোন সচ্ছল ব্যক্তিকে যেন গরীবের টিসিবি কার্ড দেওয়া না হয়: অতিরিক্ত সচিব

বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, কোন স্বচ্ছল ব্যক্তিকে যেন এই গরীবের হক টিসিবি কার্ড বিতরণ Read more

৫ বছর পর ভারত–চীন সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে
৫ বছর পর ভারত–চীন সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে

পাঁচ বছরেরও বেশি সময় চালু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট।বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশে এতদিন সরাসরি ফ্লাইট বন্ধ ছিল। আজ রবিবার Read more

রাজধানীতে আ. লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে আ. লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন