ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার রাতে সর্বশেষ এসব হামলায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানায়, নিহতদের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী। খবর বিবিসির।এছাড়া এখন পর্যন্ত আহত ৮৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ৩০ বছর বয়সী এক নারীর অবস্থা বেশ গুরুতর বলে জানা গেছে।ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। উভয় দেশের নেতারা পরস্পরের বিরুদ্ধে আরও হামলার বিষয়ে সতর্ক করেছেন। ইসরায়েলের বিভিন্ন স্থানে রোববার রাতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালায় ইরান। হাইফা, তেল আবিব এবং জেরুসালেমসহ বিভিন্ন স্থান লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্রের বহর ছুঁড়েছে তেহরান।ইসরায়েল জানিয়েছে, এসব হামলা ঠেকানাের জন্য তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। অন্যদিকে রোববারের হামলায় ইরানের ইসলামি রেভ্যুলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।ইসরায়েলের সামরিক বাহিনীও নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তথ্য দিয়েছে। সোমবার সকালে তেল আবিবের লোকজনকে দ্রুত সুরক্ষিত এলাকায় সরে যেতে বলা হয়।তবে কিছুক্ষণ পর সাইরেন বাজানো বন্ধ করা হয়েছে। এরপর সেখানে বড় শব্দ শোনা গেছে। এরপর থেকেই অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ধরনের সাইরেন বেজেই চলেছে। আকাশে ব্যাপক কালো ধোঁয়া দেখা যাচ্ছে।ইসরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র তারা চিহ্নিত করেছেন। তারা বলছে, হামলা ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় আছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দীঘিনালায় দুর্যোগে আটকেপড়াদের উদ্ধার করল সেনাবাহিনী
দীঘিনালায় দুর্যোগে আটকেপড়াদের উদ্ধার করল সেনাবাহিনী

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় দুর্গম পাহাড়ি সড়কে আকস্মিক দুর্যোগে আটকেপড়া যানবাহন ও সাধারণ মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী।মঙ্গলবার Read more

ওভাল অফিসে দ. আফ্রিকার প্রেসিডেন্টকে হেনস্তা করলেন ট্রাম্প
ওভাল অফিসে দ. আফ্রিকার প্রেসিডেন্টকে হেনস্তা করলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের তিন মাস পেরিয়ে যাওয়ার পর এখন বিশ্বনেতাদের বুঝে যাওয়া উচিত যে ওভাল হাউজে আমন্ত্রণ পাওয়া মানেই Read more

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৩ অভিবাসী আটক
কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৩ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৩ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। গত মঙ্গলবার (৩ জুন) কুয়ালালামপুরের জালান ইপো Read more

পুরো আইপিএলের জন্য এনওসি পাবে মুস্তাফিজ, তবে
পুরো আইপিএলের জন্য এনওসি পাবে মুস্তাফিজ, তবে

মোস্তাফিজকে প্রায় পুরো আইপিএল খেলতে অনাপত্তি সনদ বা এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এপ্রিলে নিউজিল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ Read more

ঢাকার সাথে থাকতে কিশোরগঞ্জবাসীর স্মারকলিপি প্রদান
ঢাকার সাথে থাকতে কিশোরগঞ্জবাসীর স্মারকলিপি প্রদান

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রস্তাবিত বিভাগীয় প্রশাসনিক মানচিত্রে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে প্রতিস্থাপন করে ময়মনসিংহ বিভাগের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন