কক্সবাজারের রামু উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের বাবা ও ছেলে এবং অপর এক তরুণীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।আজ সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সড়কের এ অংশটি সরু ও দুর্ঘটনাপ্রবণ। তবুও দ্রুতগতির যান চলাচল বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেই।নিহতরা হলেন—কক্সবাজার সদর উপজেলার পিএমখালী দক্ষিণ পাতলী এলাকার হাবিব উল্লাহ (৫৫) ও তার ছেলে শিশু রিয়াদ (৮) এবং রামুর পূর্ব রাজারকুল এলাকার হিমাংশু বড়ুয়ার মেয়ে রিমজিম বড়ুয়া (২৩)।প্রত্যক্ষদর্শী মো. রফিকুল ইসলাম নামে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ভোর থেকে এখানে বৃষ্টি ছিল কিছুটা। হঠাৎ বিকট শব্দ শুনে আমরা দৌঁড়ে এসে দেখি বাসটা ধান ক্ষেতে পড়ে আছে। অনেকে আহত অবস্থায় ছটফট করছিল। এক শিশুর নিথর দেহ পড়ে ছিল পাশেই। এমন দৃশ্য আগে দেখিনি।এলাকার যুবক মিনহাজ উদ্দিন জানান, জেটি রাস্তার মাথা এলাকায় আগে বহু দুর্ঘটনা ঘটেছে। আজকের ঘটনায় পুরো এলাকা শোকাহত। নিহতদের পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে। আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।এদিকে, হাবিব উল্লাহ ও তার শিশু সন্তান রিয়াদের একসঙ্গে কবরস্থ হওয়ার বেদনাদায়ক দৃশ্য দেখে কেঁদেছেন শত শত মানুষ। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে শহরে চিকিৎসা সংক্রান্ত কাজে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।এলাকাবাসীর অভিযোগ, এ মহাসড়কে বেপরোয়া গতির বাস ও ভারী যানবাহন চালকদের নিয়ন্ত্রণে আনতে পর্যাপ্ত নজরদারি নেই। নেই সিসিটিভি ক্যামেরা বা স্পিড কন্ট্রোল সিস্টেম।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কক্সবাজারমুখী কাভার্ডভ্যান ও চট্টগ্রামগামী পূরবী পরিবহনের একটি বাস মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। বাসটি উল্টে পাশের ধান ক্ষেতে পড়ে যায়। আহতদের উদ্ধার করে রামু ও কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা তদন্ত ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি
নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানের পদসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। ক্রিকেটারদের Read more

কিশোরগঞ্জে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মোহাম্মদ অনোহল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার এলংজুরী Read more

দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের খানসামা উপজেলায় অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ২ Read more

বিমান বিধ্বস্ত: পেছানো হলো জাতীয় মৎস্য সপ্তাহ
বিমান বিধ্বস্ত: পেছানো হলো জাতীয় মৎস্য সপ্তাহ

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে মর্মান্তিক হতাহতের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় জাতীয় মৎস্য সপ্তাহ Read more

শনিবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির
শনিবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

আগামীকাল শনিবার রাজধানীর বেশকিছু সড়ক বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে Read more

জাকসু নির্বাচনের ফলাফল কখন, জানালো নির্বাচন কমিশন
জাকসু নির্বাচনের ফলাফল কখন, জানালো নির্বাচন কমিশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল আজ দুপুরে ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার লুৎফুল এলাহী। শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন