দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। সোমবার (১৬ জুন) ভোরে মিসাইল ছোড়ে তারা। যেগুলো এখন ইসরায়েলের দিকে আসছে।ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোম ফ্রন্ট কমান্ড সাধারণ ইসরায়েলিদের বোমা শেল্টার ও আশ্রয়কেন্দ্রে প্রবেশের নির্দেশ দিয়েছে।সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বাংলাদেশ সময় সকাল ৭টা ১০ মিনিটের দিকে জানিয়েছে, কয়েক মিনিটের মধ্যে সতর্কতামূলক সাইরেন বেজে উঠবে।এরআগে রোববার রাতে দখলদারদের লক্ষ্য করে মিসাইল ছুড়ে ইরান। যা তাদের বন্দরনগরী হাইফায় সরাসরি আঘাত হানে।ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় অস্বীকৃতি ইরানেরএদিকে দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। দেশটি বলেছে, ইসরায়েল তাদের ওপর প্রথম যে হামলা চালিয়েছে, আগে সেটির পূর্ণ প্রতিশোধ নেবে তারা। এছাড়া ইসরায়েলের হামলা চালাতে থাকলে তারা কোনো আলোচনায় বসবে না।বার্তাসংস্থা রয়টার্স গতকাল রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান মধ্যস্থতাকারী দেশ ওমান এবং কাতারকে জানিয়েছে ইসরায়েলি হামলা চলাকালীন তারা কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহী নয়।রয়টার্সকে এক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বলেছেন, “ইরানিরা কাতার এবং ওমানকে জানিয়েছে, ইরান তখনই সত্যিকারের যুদ্ধবিরতির আলোচনা করবে যখন ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ তারা নেবে।”এরআগে ইসরায়েলি বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরান যুদ্ধবিরতির জন্য ওমান ও কাতারের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু এ কর্মকর্তা জানিয়েছেন, এই দাবি সম্পূর্ণ মিথ্যা। সূত্র: টাইমস অব ইসরায়েল, রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে অটো রাইস মিলে ভয়াবহ ডাকাতি
তারাগঞ্জে অটো রাইস মিলে ভয়াবহ ডাকাতি

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর শাহপাড়া এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান লিটনের মালিকানাধীন ছাবেয়া অটো রাইস মিলে ভয়াবহ Read more

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ৮ দল
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ৮ দল

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয়তলার Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

‘আমার লাইফটা এলোমেলো, সবকিছু শেষ’- বিবিসিকে বললেন জুলাইয়ে আহত একজন
‘আমার লাইফটা এলোমেলো, সবকিছু শেষ’- বিবিসিকে বললেন জুলাইয়ে আহত একজন

"সবকিছু মিলে খুব ভোগান্তির মধ্যে আছি। আর্থিকভাবে, পারিবারিকভাবে আমি খুব সমস্যার মধ্যে আছি। আমার বউ চলে গেছে। ভাবছে আমার শরীরে Read more

তৃতীয় দিনে সৌদি যাচ্ছেন ৪ হাজারের বেশি হজযাত্রী
তৃতীয় দিনে সৌদি যাচ্ছেন ৪ হাজারের বেশি হজযাত্রী

তৃতীয় দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। এরমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে চারটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন