টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলের বিভিন্ন শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।ইরানি হামলার হালনাগাদ তথ্যে ইসরায়েল বলেছে, গত এক ঘণ্টায় ইসরায়েল লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করার দাবি জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার করে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। গত তিন দিন ধরে ইসরায়েল ও ইরানের মাঝে হামলা-পাল্টা হামলা চলছে। শুক্রবার ইরানে ইসরায়েলের হামলার মাধ্যমে এই সংঘাতে শুরু হয়।ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা প্রতিশোধমূলক নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। পরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দেশজুড়ে সাইরেন বাজিয়ে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দেয়।প্রাথমিকভাবে ইসরায়েলি বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে কিছুক্ষণ পর ইসরায়েলিরা আশ্রয় স্থল থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পান। সূত্র: বিবিসি, আলজাজিরা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাঙামাটির রাজস্থলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত
রাঙামাটির রাজস্থলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত

রাঙামাটির রাজস্থলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কাজে ব্যবহৃত রোলারের সঙ্গে ধাক্কা লেগে পুণ্যসেন তনচংগ্যা (৩৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। Read more

চাঁদাবাজকে ৫ কিলোমিটার ঝুলিয়ে নিয়ে গেল চালক
চাঁদাবাজকে ৫ কিলোমিটার ঝুলিয়ে নিয়ে গেল চালক

ভারতের মধ্যপ্রদেশে অর্থ আদায় করতে গিয়ে এক চাঁদাবাজ উল্টো বিপদে পড়ে। কারণ ট্রাকচালক গাড়ি চালিয়ে চলে যান, আর চাঁদাবাজ প্রাণ Read more

ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা
ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চেয়েছেন এক মা। সোমবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব Read more

ময়মনসিংহে জীবনের নিরাপত্তা চেয়ে দুই সাংবাদিকের থানায় জিডি
ময়মনসিংহে জীবনের নিরাপত্তা চেয়ে দুই সাংবাদিকের থানায় জিডি

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পরিবহন সেক্টরের নানা অনিয়ম-লুটপাটের তথ্য জানতে চাইলে দুই সাংবাদিক সময়ের কণ্ঠস্বরের জেলা প্রতিনিধি মো: রবিউল আউয়াল রবি Read more

বর্ষায় শস্যজাতীয় খাদ্য ভালো রাখবেন যেভাবে
বর্ষায় শস্যজাতীয় খাদ্য ভালো রাখবেন যেভাবে

বর্ষাকাল মানেই সারাদিন বৃষ্টি আর স্যাঁতস্যাঁতে পরিবেশ। রান্নাঘর এসময় থাকে উচ্চ আর্দ্রতা এবং বাড়তে পারে অবাঞ্ছিত পোকামাকড়। তাই প্রয়োজনীয় জিনিসপত্র Read more

সিংড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে টাকা ছিনতাই, গ্রেফতার ৩
সিংড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে টাকা ছিনতাই, গ্রেফতার ৩

নাটোরের সিংড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন