ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ের সময় রকেট চালিত গ্রেনেডের আঘাতে তিনি মারা গেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।রোববার (১৫ জুন) পৃথকভাবে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এবং আল জাজিরা।টাইমস অব ইসরায়েল বলছে, গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ের সময় এক সেনা নিহত হয়েছেন বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। নিহত ওই সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) নোয়াম শেমেশ (২১)।তিনি কফির ব্রিগেডের শিমশন ব্যাটালিয়নের একটি স্কোয়াডের কমান্ডার ছিলেন। তার বাড়ি জেরুজালেমে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, গাজার খান ইউনিস এলাকায় রকেট চালিত গ্রেনেড (আরপিজি) হামলায় শেমেশের মৃত্যু হয়েছে।আল জাজিরা বলছে, ২০২৩ থেকে অক্টোবর থেকে গাজায় ইসরায়েল বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে এবং এই সময়ে এটিই গাজায় সর্বশেষ সেনা নিহত হওয়ার ঘটনা।মূলত গাজায় যুদ্ধ বন্ধ করে হামাসের হাতে আটক বন্দিদের মুক্ত করার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে নেতানিয়াহুর সরকার ইসরায়েলের ভেতরে চাপে রয়েছে। ইরানে হামলা শুরুর আগেও আন্তর্জাতিকভাবে ইসরায়েলের প্রতি চাপ বাড়ছিল যেন তারা গাজায় সামরিক অভিযান বন্ধ করে এবং মানবিক সহায়তা অবাধভাবে প্রবেশের সুযোগ দেয়।মানবাধিকার সংস্থাগুলো আশঙ্কা করছে, ইসরায়েল-ইরান সংঘাতের দিকে বিশ্বের মনোযোগ সরে যাওয়ায় ইসরায়েলি বাহিনী গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর আরও তীব্র হামলা চালাতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ ব্যাংকে ড্রেসকোড নির্দেশনা: নারী কর্মীদের ছোট হাতা ও লেগিংস নিষিদ্ধ
বাংলাদেশ ব্যাংকে ড্রেসকোড নির্দেশনা: নারী কর্মীদের ছোট হাতা ও লেগিংস নিষিদ্ধ

বাংলাদেশ ব্যাংক তাদের সর্বস্তরের কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন পোশাকবিধি জারি করেছে। গত সোমবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে এই Read more

নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি প্রকাশ্য অবমূল্যায়ন এবং সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটির প্রত্যাখ্যান ও ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি Read more

রেল সেতুতে লোহার নাট-বল্টুর পরিবর্তে বাঁশ
রেল সেতুতে লোহার নাট-বল্টুর পরিবর্তে বাঁশ

ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন দহকুলা রেল সেতুর স্লিপার ও রেল সংযোগে লোহার নাট বল্টুর Read more

আগামীকাল এইচএসসি পরীক্ষার ফল, যেভাবে রেজাল্ট জানবেন
আগামীকাল এইচএসসি পরীক্ষার ফল, যেভাবে রেজাল্ট জানবেন

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা Read more

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেবো: ঢাবি ভিসি
ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেবো: ঢাবি ভিসি

এখন পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর আচরণ আশাব্যঞ্জক জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ঢাকা বিশবিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র Read more

বেনাপোলে মাদকসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটক
বেনাপোলে মাদকসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটক ও মাদবদ্রব্য বহনের অভিযোগে দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন