ইংল্যান্ডের বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে জমজমাট ফাইনালের মাধ্যমে পর্দা নেমেছে ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের। যেখানে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। আসরের সমাপ্তিতে অংশগ্রহণকারী নয়টি দলই তাদের পারফরম্যান্স অনুযায়ী পুরস্কার হিসেবে পেয়েছে উল্লেখযোগ্য অঙ্কের আর্থিক পুরস্কার। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী দক্ষিণ আফ্রিকা পেয়েছে সর্বোচ্চ ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ কোটি ৬৫ লাখ টাকা। অন্যদিকে রানার্সআপ অস্ট্রেলিয়া পেয়েছে ২.১৬ মিলিয়ন ডলার—বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২৬ কোটিরও বেশি।তৃতীয় স্থান পাওয়া ভারতের ঝুলিতে গেছে ১৪ লাখ ৪০ হাজার ডলার, যার আনুমানিক মূল্য ১৭ কোটি ৫০ লাখ টাকার মতো।চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ড পেয়েছে ১২ লাখ ডলার, পঞ্চমে থাকা ইংল্যান্ড পেয়েছে ৯ লাখ ৬০ হাজার ডলার এবং ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কা পেয়েছে ৮ লাখ ৪০ হাজার ডলার।সাত নম্বরে থেকে প্রতিযোগিতা শেষ করা বাংলাদেশ পেয়েছে ৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি ৭৫ লাখ।অন্যদিকে, অষ্টম ও নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান যথাক্রমে পেয়েছে ৬ লাখ এবং ৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।এদিকে, নতুন চক্র শুরু হতে যাচ্ছে শিগগিরই। আগামী ১৭ জুন গল আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুম।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বোয়ালমারীতে মডার্ন ল্যাবরেটরির ভুয়া রিপোর্টে কিডনি নষ্টের বিভ্রান্তি
বোয়ালমারীতে মডার্ন ল্যাবরেটরির ভুয়া রিপোর্টে কিডনি নষ্টের বিভ্রান্তি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মডার্ন ল্যাবরেটরি এক শিশুর কিডনি নষ্ট হয়েছে বলে ভুয়া রিপোর্ট দিলে এক পরিবার Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় আরও ঘনঘন হলে ভালো হতো: ফখরুল
প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় আরও ঘনঘন হলে ভালো হতো: ফখরুল

অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঘন ঘন বৈঠক হলে ভালো হতো বলে জানিয়েছেন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম Read more

আমতলীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
আমতলীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

বরগুনার আমতলী উপজেলায় পারিবারিক কলহের জেরে সাজেদা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী তৈয়ব হাওলাদারের (৬৫) Read more

দেশের অর্থনীতির জন্য আগামী ৭ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব
দেশের অর্থনীতির জন্য আগামী ৭ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী ৭ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা বাংলাদেশকে গড়ে তুলতেও পারে, আবার ব্যর্থ করতেও পারে বলে জানিয়েছেন Read more

তাহিরপুরে মদ খেয়ে খাল পার, পানিতে ডুবে নিখোঁজ ১
তাহিরপুরে মদ খেয়ে খাল পার, পানিতে ডুবে নিখোঁজ ১

দেশি মদ (বাংলা মদ) খেয়ে মুচি বাড়ি থেকে বাড়ি ফেরার পথে ছোট খাল পাড় হওয়ার সময় পানিতে ডুবে সুনামগঞ্জের তাহিরপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন