আন্দোলনের কারণে নগর ভবনে বন্ধ থাকা নাগরিক সেবা চালুর পাশাপাশি মেয়র হিসেবে শপথের দাবিতে আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।রবিবার (১৫ জুন) নগর ভবনে ঢাকাবাসীর ব্যানারে আন্দোলন করা কর্মী-সমর্থকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ ঘোষণা দেন তিনি।ইশরাক হোসেন বলেন, জন্মনিবন্ধন সনদসহ দৈনন্দিন জরুরি সেবা চালু থাকবে। অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা কর্মকর্তারা অফিস করতে পারবে না। প্রধান ফটকের তালা খোলা হবে না, এটা আন্দোলনের একটা প্রতীক। জনগণের দৈনন্দিন সেবা, আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে।তিনি বলেন, আমরা গায়ের জোরে নয়, সাংবিধানিকভাবে ও জনগণের ভোটে আমি বৈধ মেয়র। বরং ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে আইন ও সংবিধান লঙ্ঘন করার অভিযোগ উঠবে। তাই সরকারকে বলবো, দ্রুত এই বিষয়ের সমাধান করুন।এখন থেকে বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চলবে বলে ঘোষণা দেন তিনি।অনেকদিন ধরে নগর ভবনে তালাবদ্ধ রেখে আন্দোলন করছেন ইশরাকের সমর্থকরা। এমন অবস্থা রেখে নাগরিক সেবা কীভাবে চালু রাখবেন তা পরিষ্কার করেননি বিএনপির এই তরুণ নেতা।ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনার আমলে নির্বাচনে জালিয়াতি ও অবৈধভাবে ফলাফল পরিবর্তন করে জনগণের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেটি এই মামলার রায়েই প্রমাণিত হয়েছে। সরকারকে দ্রুত এই বিষয়টি সমাধান করতে হবে।তিনি বলেন, ‘আইন উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে পরিষ্কার হয়েছে, সরকার শুরু থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল মেয়র হিসেবে আমাকে বসতে দেবে না।’ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে ১৪ মে থেকে এ আন্দোলন শুরু হয়। ‘ঢাকাবাসী’ ব্যানারে সংগঠিত হয়ে আন্দোলনে নামেন সিটি করপোরেশনের কর্মচারী, ইশরাকের সমর্থকসহ বিএনপির নেতা-কর্মীরা। মাঝে ৪৮ ঘণ্টার বিরতির পর আবার কর্মসূচি চলছে।ঈদের আগে টানা ৩ সপ্তাহ ধরে আন্দোলনে নগর ভবনের সব ধরনের সেবা বন্ধ করে দেওয়া হয়। ইতোমধ্যে গত ৩ জুন নগর ভবনে এসে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে ঈদের সময়ের মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে আন্দোলনে সাময়িক বিরতি ঘোষণা করেন ইশরাক হোসেন।এদিকে, ইশরাক–সমর্থকদের অবস্থান কর্মসূচির কারণে করপোরেশনের কর্মকর্তারা শুরু থেকেই অঘোষিত ছুটিতে আছেন। ফটকগুলো তালাবদ্ধ থাকায় কর্মকর্তারা অফিসে আসছেন না। দাফতরিক কাজ প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে। শুধু পরিচ্ছন্নতা বিভাগের কাজ চলছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগ নিষিদ্ধে যশোর জামায়াতের শোকরানা সমাবেশ
আ.লীগ নিষিদ্ধে যশোর জামায়াতের শোকরানা সমাবেশ

আওয়ামী লীগের সব ধরণের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করায় শোকরানা সমাবেশ ও আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী যশোর জেলার শহর শাখা।  রবিবার Read more

ওসির বিরুদ্ধে শোকের দিনে খাসি দিয়ে ভূরিভোজের অভিযোগ
ওসির বিরুদ্ধে শোকের দিনে খাসি দিয়ে ভূরিভোজের অভিযোগ

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে সরকার। এ সময় আনন্দ উৎসবসহ Read more

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছে বিএসএফ
সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছে বিএসএফ

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইনকৃতদের সবাই বাংলাদেশি নাগরিক Read more

সৌদি পৌঁছেছেন ২৫ হাজার ৪২৮ হজযাত্রী
সৌদি পৌঁছেছেন ২৫ হাজার ৪২৮ হজযাত্রী

হজ পালনের জন্য এখন পর্যন্ত সর্বমোট ২৫ হাজার ৪২৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ সোমবার (৫ Read more

‘কটিয়াদীতে সাংবাদিক পিটায়্যা হাওরে আসছি’!
‘কটিয়াদীতে সাংবাদিক পিটায়্যা হাওরে আসছি’!

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ অভিযোগ উঠেছে আনসার-ভিডিপির প্রশিক্ষকের বিরুদ্ধে।বুধবার (২৪ সেপ্টেম্বর) অষ্টগ্রাম উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। Read more

গাজীপুরে তিন তরুণীর গলায় ছুড়ি ঠেকিয়ে ছিনতাই
গাজীপুরে তিন তরুণীর গলায় ছুড়ি ঠেকিয়ে ছিনতাই

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ভাদুন এলাকায় প্রকাশ্য দিবালোকে তিন তরুণীর কাছ থেকে ছুরি ঠেকিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন