গাজীপুরের টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় মোঃ মোস্তফা সরদার (৬৩) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম ও দুটি ককটেল সাদৃশ্য বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক ছড়ায় দুর্বৃত্তরা।রবিবার (১৫ জুন) ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে টঙ্গীর এরশাদ নগর ৩ নম্বর ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।অভিযুক্ত দুর্বৃত্তরা হলেন, এরশাদনগর এলাকার রাজু, রহিম, রবু, হৃদয়, শাকিল, রায়হান। এরা বিভিন্ন সময় এলাকা এবং এলাকার বাইরে বিভিন্ন স্থানে ছিনতাই করে থাকে।ভুক্তভোগী মোস্তফা সরদার বলেন, ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় ছিনতাইয়ের দৃশ্য দেখে ছিনতাকারীদের বাধা দিলে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। আমার ডাক চিৎকারে স্থানীয়রা আমাকে উদ্ধার করতে আসলে দুর্বৃত্তরা এলাকাবাসীর উপরেও হামলা চালায়।ভুক্তভোগী মোস্তফা সরদারের কন্যা শিল্পী আক্তার বলেন, অভিযুক্তরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এদের অত্যাচারে সম্পূর্ণ এলাকার লোকজন অতিষ্ঠ। ছিনতাইয়ের কাজে বাধা দেয়ায় আমার বৃদ্ধ বাবাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। এই চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।স্থানীয়রা জানান, অভিযুক্তরা এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করছে। এদের যন্ত্রণায় এলাকায় চলাফেরা করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। কিছুদিন পূর্বে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটিয়েছে তারা। প্রশাসনের কাছে এলাকাবাসীর আকুল আবেদন, এই ছিনতাইকারীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ সদস্যদের পাঠানো হচ্ছে। এছাড়াও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চৌগাছায় শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার
চৌগাছায় শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

যশোরের চৌগাছায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামে এ ঘটনা ঘটে। Read more

এক লিটার দুধ ১৩ হাজার টাকা
এক লিটার দুধ ১৩ হাজার টাকা

জুমার নামাজের আগে মসজিদে দান করা এক লিটার দুধ নিলামে উঠানো হয়। ক্রেতাদের হাঁক-ডাক শেষে ১৩ হাজার টাকায় সেই দুধ Read more

রাকসু নির্বাচনে ভিপি-এজিএসসহ ২০ পদে শিবিরের নিরঙ্কুশ জয়
রাকসু নির্বাচনে ভিপি-এজিএসসহ ২০ পদে শিবিরের নিরঙ্কুশ জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল।২৩টি পদের Read more

নারী এমপিদের নিয়ে আমির হামজার কটাক্ষের বিচার চাইলেন রুমিন ফারহানা
নারী এমপিদের নিয়ে আমির হামজার কটাক্ষের বিচার চাইলেন রুমিন ফারহানা

জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার একটি বক্তব্যকে ইঙ্গিত করে জাতীয় সংসদে বিচার চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র Read more

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সূচিতে পরিবর্তন
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সূচিতে পরিবর্তন

চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে দুই সিরিজেরই সূচিতে Read more

মিরসরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার
মিরসরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাইয়ে সাইদুল হক সুমন নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২১ এপ্রিল) দিবাগত রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন