উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা আগামী ২৬ জুন শুরু হচ্ছে। ১১টি শিক্ষা বোর্ড এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছে। প্রশ্ন ও উত্তরপত্র উপজেলা পর্যায়ে পৌঁছেছে। কিন্তু মহামারি করোনা সংক্রমণ বাড়ায় পরীক্ষা শুরুর সময় নিয়ে বিকল্প চিন্তা করছে শিক্ষা বোর্ড। এর সঙ্গে ডেঙ্গু পরিস্থিতিকেও আমলে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে সংশ্লিষ্টরা। গত কিছুদিন ধরে আবারো করোনা সংক্রমণ বাড়ছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬০ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে তিন জনের। অন্যদিকে একই সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৭০; মারা গেছেন ২৮ জন।শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনকে পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮০৭ জন।গত কয়েক দিনে ডেঙ্গুর পাশাপাশি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে।আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। করোনা পরিস্থিতি এমন থাকলেও পরীক্ষা যথানিয়মে ও নির্ধারিত সময়ে শুরু করা হবে। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য অনানুষ্ঠানিকভাবে একাধিক বিকল্পও ভেবে রাখা হচ্ছে।২৬ জুন সারা দেশের ৯ হাজার ৩১৪ শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৫১ হাজার ১১১ জন উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় বসতে যাচ্ছে। পরীক্ষা হবে ২ হাজার ৭৯৭ কেন্দ্রে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। এরপর ব্যবহারিক পরীক্ষা ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে।ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকরা জানিয়েছেন, করোনা ও ডেঙ্গু সংক্রমণ নিয়ে শঙ্কা থাকলেও তারা নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু করবেন। উচ্চ মাধ্যমিকে বিষয় বেশি থাকায় পরীক্ষা নিতে সময় লাগে। নির্ধারিত সূচির বাইরে গিয়ে পরীক্ষার ক্ষেত্রে আপাতত কোনো বিকল্প হাতে নেই। এ জন্য পরীক্ষা শুরু করার পর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।তবে এখনই অটোপাস সংক্রান্ত কিছু কোনোভাবেই ভাবছে না পরীক্ষাসংশ্লিষ্টরা। তারা বলছেন, অভিভাবকরাও অটোপাসের বিষয়ে আগ্রহী নয়। আর, করোনা সংক্রমণ ক্রমবর্ধমান হলেও পরীক্ষা সম্পন্ন করার বিষয়েই ভাবছেন সংশ্লিষ্টরা।২০২০ সালের মার্চে দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি দফায় দফায় বাড়ানো হয়। করোনার কারণে স্কুল-কলেজ খুলতে না পারায় ২০২০ সালে জেএসসি, এসএসসি এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় অটোপাস দেওয়া হয়। জেএসসির ২৫ শতাংশ ও এসএসসির ৭৫ শতাংশ ফলের ভিত্তিতে এইচএসসি অটোপাসের ফল প্রকাশ করা হয়। তবে এ ফল প্রকাশে মান বণ্টন, আইন সংশোধনসহ অনেক সিদ্ধান্ত নিতে হয় সরকারকে।আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “এটি সত্যি, ডেঙ্গু এবং করোনা নিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি। অভিভাবকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করে নানা শঙ্কার কথা জানাচ্ছেন। তবে আমাদের হাতে পরীক্ষা শুরু করা ছাড়া কোনো বিকল্প নেই।”অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, “আশঙ্কার বিষয় হচ্ছে অধিকাংশ প্রতিষ্ঠানে ডেঙ্গু ও করোনার ঝুঁকি মোকাবিলার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেই। এই অবস্থায় রবিবার থেকে কলেজ-বিশ্ববিদ্যালয় খুলছে। তাই শঙ্কা বাড়ছে। তবে আমরা আশা করি, সরকার সকল বিষয় আমলে নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে।”এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাথায় ব্যান্ডেজ অবস্থায় আদালতে মাদুরোর স্ত্রী
মাথায় ব্যান্ডেজ অবস্থায় আদালতে মাদুরোর স্ত্রী

নিউইয়র্কের একটি আদালতে নাটকীয়ভাবে হাজির করা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস। সোমবার (০৫ জানুয়ারি) ভোরে Read more

গজারিয়ায় মর্টার শেল বিস্ফোরণে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত
গজারিয়ায় মর্টার শেল বিস্ফোরণে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রাম থেকে উদ্ধার করা মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এদিকে বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের শতাধিক Read more

পাথর লুটে সম্পৃক্ত থাকায় বিএনপি নেতার পদ স্থগিত
পাথর লুটে সম্পৃক্ত থাকায় বিএনপি নেতার পদ স্থগিত

গত কয়েকদিন ধরে সিলেট অঞ্চলে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের Read more

শাহজালালে আগুন, উদ্ধারে ২ প্লাটুন বিজিবি মোতায়েন
শাহজালালে আগুন, উদ্ধারে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে ৪ প্লাটুন বিজিবি।এছাড়া আগুন নেভাতে কাজ করছে Read more

‘এনসিপি আমাকে মনোনয়ন দিয়েছে, কিন্তু বটের আক্রমণ থেকে মুক্তি দেয়নি’
‘এনসিপি আমাকে মনোনয়ন দিয়েছে, কিন্তু বটের আক্রমণ থেকে মুক্তি দেয়নি’

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মনোনয়ন পেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। বুধবার (১০ ডিসেম্বর) Read more

আগামী সংসদে নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি: সারজিস আলম
আগামী সংসদে নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী জাতীয় সংসদে এনসিপি নির্ধারকের জায়গায় থাকবে। এনসিপি সরকারি দল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন