শান্তি অর্জনের জন্য ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি “ত্যাগ” করার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, তেহরান যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে প্রস্তুত হয়, তবে এখনও শান্তিপূর্ণ সমাধানের সুযোগ রয়েছে।রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতি যখন দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে, ঠিক সেই সময় হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা শনিবার বলেছেন, তেহরান যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে প্রস্তুত হয়, তবে এখনও শান্তিপূর্ণ সমাধানের সুযোগ রয়েছে।তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে ওই মার্কিন কর্মকর্তা বলেন: “আজ যা ঘটছে তা আর ঠেকানো যাবে না। কিন্তু আমরা এখনও একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর সম্ভাবনা ধরে রাখছি — যদি ইরান আলোচনায় আগ্রহ দেখায়।”তিনি আরও বলেন, “শান্তি অর্জনের সবচেয়ে দ্রুত পথ হলো— ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুরোপুরি পরিত্যাগ করা।”এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা বাতিল হয়ে গেছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত রোববারের পরোক্ষ পারমাণবিক আলোচনা বাতিল হয়েছে। ষষ্ঠ দফার এই বৈঠক ওমানের রাজধানী মাসকাটে হওয়ার কথা ছিল।এর আগে গত শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালায় এবং ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে। এই ঘটনার পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ইরানকে সতর্ক করে বলেছেন, “আরও হামলা এড়াতে হলে ইরানকে পরমাণু চুক্তি মেনে নিতে হবে।”এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘কুরআনিক জিনিয়াস’ সিজন-১, চ্যাম্পিয়ন ও রানার আপ ইবির দুই শিক্ষার্থী
‘কুরআনিক জিনিয়াস’ সিজন-১, চ্যাম্পিয়ন ও রানার আপ ইবির দুই শিক্ষার্থী

দেশের প্রথম কুরআনভিত্তিক মেগা রিয়েলিটি শো ‘কুরআনিক জিনিয়াস’ সিজন-১-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক Read more

ভূঞাপুরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
ভূঞাপুরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজ হওয়া ফজল আলী নামের এক (৮০) বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার Read more

ফটিকছড়িতে কৃষিজমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা
ফটিকছড়িতে কৃষিজমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের য্যোগিনাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা Read more

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২০ মার্চ) নিজের ফেসবুক পেজে এ-সংক্রান্ত Read more

‘মার্চ ফর গাজা’র পথে আছি, আপনিও আসুন: আজহারী
‘মার্চ ফর গাজা’র পথে আছি, আপনিও আসুন: আজহারী

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইসলামিক স্কলার ও বক্তা ড. মিজানুর রহমান আজহারী।শনিবার Read more

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরদিনই চূড়ান্ত হলো নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি। টাইগারদের পরবর্তী আন্তর্জাতিক সিরিজটিও হবে দেশের মাটিতে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন