রাজধানীর হাজারীবাগ ঝাউচর এলাকায় পারিবারিক কলহের জেরে বাবার ধারালো অস্ত্রের আঘাতে ছেলে রাহাবুল ইসলাম রাসেল (১৬) নিহত হয়েছে। শনিবার (১৪ জুন) রাত পৌনে ১১টার দিকে ঝাউচর আমলা টাওয়ার রোডের একটি বাড়ির নিচতলার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় রাসেলকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে মৃত্যু ঘোষণা করেন। নিহত রাসেল একটি হোটেলে কাজ করতো।তার মামা হুমায়ুন কবির জানান, তাদের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায়। বর্তমানে ঝাউচর আমলা টাওয়ার রোডের একটি বাড়ির নিচতলার ভাড়া থাকেন। রাত ১১টার দিকে রাসেলের বাবা জুয়েল রানা নিজে তাদেরকে ফোন দিয়ে জানায়, সে তার ছেলে রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। তার অবস্থা ভাল না, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় রাসেলকে দেখতে পেয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হুমায়ুন কবির আরও জানান, তিন ভাইয়ের মধ্যে রাসেল ছিল মেজ। তার বড় ভাই পশু চিকিৎসক এবং ছোট ভাই মাদরাসা ছাত্র। তারা দুজন গ্রামের বাড়িতে থাকে। রাসেল আর তার বাবা জুয়েল ঝাউচারের ওই বাসার নিচ তলায় ভাড়া থাকেন। আর রাসেলের মা শাহনাজ বেগম জর্ডান প্রবাসী। হাজারীবাগ বাজারে একটি হোটেলের কারিগর রাসেল। আর তার বাবা জুয়েল রায়েরবাজার এলাকায় অন্য একটি হোটেলে কাজ করে।হুমায়ুন জানান, সম্প্রতি রাসেলকেও দেশের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন তার মা। তবে ছেলের বদলে জুয়েল রানা নিজে প্রবাসে যেতে চাচ্ছিল। তাকে নেয়ার ব্যবস্থা না করলে সে পরিবারে অশান্তি করবে এবং অন্য একটি বিয়ে করে চলে যাবে বলে প্রায়ই হুমকি দিত। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল বেশ কিছুদিন ধরে। এর জের ধরেই শনিবার রাতে জুয়েল তার ছেলেকে কুপিয়ে মেরে ফেলেছে বলে ধারণা পরিবারের।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বজনরা ওই কিশোরকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে হাজারীবাগ থানাকে অবহিত করা হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্লাস্টিক ও বিষে আক্রান্ত সুন্দরবনের পশুর নদী
প্লাস্টিক ও বিষে আক্রান্ত সুন্দরবনের পশুর নদী

সুন্দরবনের প্রাণ পশুর নদী কয়লা, প্লাস্টিক, বিষ ও শিল্প দূষণে আক্রান্ত। গণতন্ত্রের ন্যায় বাংলাদেশের নদ-নদী ও প্রাণ-প্রকৃতি ফ্যাসিবাদী দুঃশাসন দ্বারা Read more

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রী আটক: ট্রাম্প
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রী আটক: ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Read more

শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়: ইসি ইসলাম
শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়: ইসি ইসলাম

সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) Read more

পটিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ
পটিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের Read more

হাসির খোরাক জোগায় এমন মার্কা ইসির তালিকায় থাকতে পারে না: সারজিস
হাসির খোরাক জোগায় এমন মার্কা ইসির তালিকায় থাকতে পারে না: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, 'যে ধরনের মার্কা মানুষের হাসির খোরাক জোগায়, তা নির্বাচন কমিশনের Read more

জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: উপদেষ্টা আসিফ
জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: উপদেষ্টা আসিফ

গোপালগঞ্জে জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন