ইসরাইলি হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নেতা হোসেইন সালামির নিহতের পর আয়াতুল্লাহ আলী খামেনি মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরকে নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছেন।অন্যদিকে পালটা হামলা স্বরূপ ইসরাইলের দিকে ছোঁড়া সব ইরানি ড্রোন সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে ইসরাইল।ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড, যারা এর আগে আশ্রয়কেন্দ্র সংক্রান্ত সতর্কতা জারি করেছিলো, তারা জনগণকে জানিয়েছে যে এখন আর কারোর আশ্রয়কেন্দ্রের কাছে অবস্থান করার প্রয়োজন নেই। তবে একইসঙ্গে সকলকে সতর্ক ও সজাগ থাকার কথাও বলা হয়েছে।এদিকে ইরানের তাসনিম সংবাদ সংস্থাউত্তর-পশ্চিমে তাবরিজে নতুন একটি ইসরাইলি হামলার খবর জানিয়েছে।এদিকে হামলার প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, এই হামলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তাকে আরও জোরালো করেছে।ইসরাইলকে ইঙ্গিত করে ইরান সরকার এক বিবৃতিতে বলেছে, ‘এমন শিকারি রাষ্ট্রের সঙ্গে ক্ষমতার ভাষা ছাড়া কথা বলা উচিত নয়।’বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পারমাণবিক প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জনের ওপর জোর দেওয়ার বিষয়টি এখন বিশ্ব আরও ভালোভাবে বুঝতে পারছে।’ইরান স্পষ্ট করে বলছে, ইসরাইলি হামলা তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিকাশের ন্যায্যতা তৈরি করেছে বলে তারা মনে করে।এদিকে হামলার পর জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিশ্চিত হয়েছে, ইসরাইলের হামলায় ইস্পাহান শহরের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮৯২ কোটি টাকার সার কিনবে সরকার
৮৯২ কোটি টাকার সার কিনবে সরকার

দেশের কৃষি খাতে প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের Read more

ত্রিশালে মিলছে না বোরো ধানের ন্যায্য মূল্য
ত্রিশালে মিলছে না বোরো ধানের ন্যায্য মূল্য

ময়মনসিংহের ত্রিশালে চলতি বোরো মৌসুমে বোরো ধান কাটার ধুম লেগেছে। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় Read more

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু
শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ওহাব দেওয়ানপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা Read more

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি
কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি Read more

আবু সাঈদ হত্যা ও ৬ মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে
আবু সাঈদ হত্যা ও ৬ মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে

 জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রংপুরে আবু সাঈদ হত্যা এবং ঢাকার আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।আজ Read more

প্রস্রাবে ফেনা হতে পারে ভয়ানক কোনো রোগের লক্ষণ!
প্রস্রাবে ফেনা হতে পারে ভয়ানক কোনো রোগের লক্ষণ!

সময় থাকতে শরীরের ভাষাকে রপ্ত করতে শিখুন। জানার চেষ্টা করুন শরীরের সেই সব ছোট ছোট লক্ষণকে, যা দেখে সহজেই বোঝা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন