আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি আয়োজিত হয়েছে। এ বছরের ‘মানবাধিকার: আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস), বাকৃবি ইউনিট ওই কর্মসূচির আয়োজন করে।বুধবার (১০ ডিসেম্বর) দুপু‌রে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে ওই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে সোসাইটির সদস্য ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখা যায়।মানববন্ধনে বক্তারা বিশ্বব্যাপী মানবাধিকারের সার্বজনীন ঘোষণা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা জোর দিয়ে বলেন, মানবাধিকার সুরক্ষার জন্য সমতা, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা অত্যাবশ্যক। সমাজের প্রতিটি ক্ষেত্রে যেন মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত থাকে, সেই প্রত্যয় পুনর্ব্যক্ত করেন শিক্ষার্থীরা।কর্মসূচিতে অংশগ্রহণকারী জুলফিকার আলী সুলতান বলেন, ‘বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের প্রতি সংহতি প্রকাশ করছি। শুধু বিশেষ দিবসে নয়, প্রতিদিনের জীবনে মানবাধিকারের গুরুত্ব অনুধাবন করে সচেতনভাবে আমাদের কাজ করতে হবে। সর্বদা নিজের ও অন্যের অধিকারকে মূল্যায়ন করতে হবে। আমাদের শিক্ষার্থীদের এই বিষয়ে সচেতনতা খুব বেশি জরুরি।’ হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি, বাকৃবির আহ্বায়ক মো. লিখন ইসলাম বলেন, ‘এই ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে মানবাধিকার রক্ষায় আরও বেশি সম্পৃক্ত করাই তাদের মূল লক্ষ্য। চারিদিকে মানবাধিকার লঙ্ঘনের যে ক্রান্তিকালে আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে উত্তরণে তরুণ সমাজের এগিয়ে আসা সব থেকে জরুরি। আমরা নিজেরা মানবাধিকার নিয়ে সচেতন হব যাতে করে আমাদের অধিকার আমরা বুঝে নিতে পারি এবং আমাদের দ্বারা অন্যের অধিকার কখনও যেন খর্ব না হয়। আমরা সচেতন হলে পুরো জেনারেশন সচেতন হবে এবং একটি সমৃদ্ধ জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজেদের আকাশসীমা বন্ধ করল ইরান
নিজেদের আকাশসীমা বন্ধ করল ইরান

ইসরায়েলের ভয়াবহ হামলার পর নিজেদের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইরান।শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টিভির বরাতে এক প্রতিবেদনে Read more

বিশ্বের ১০০ কোটির বেশি মানুষ মানসিক রোগে আক্রান্ত
বিশ্বের ১০০ কোটির বেশি মানুষ মানসিক রোগে আক্রান্ত

বিশ্বের প্রায় ১ বিলিয়নেরও বেশি মানুষ মানসিক স্বাস্থ্য ব্যাধি নিয়ে বসবাস করছে, উদ্বেগ এবং বিষণ্ণতার মতো পরিস্থিতিগুলো প্রচুর মানবিক ও Read more

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

মিশর, লেবানন ও জর্ডানের মুসলিম ব্রাদারহুড শাখাকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) Read more

চাটমোহরে শিশু জুঁই হত্যা: ৫ কিশোর গ্রেফতার, বেরিয়ে এলো রোমহর্ষক বর্ণনা
চাটমোহরে শিশু জুঁই হত্যা: ৫ কিশোর গ্রেফতার, বেরিয়ে এলো রোমহর্ষক বর্ণনা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়গারফা গ্রামের সাত বছরের শিশু কন্যা জুঁই'কে হত্যা করে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর এলাকার একটি ভুট্টা Read more

ভোলায় বন্ধুদের সঙ্গে পিকনিকে এসে যুবকের মর্মান্তিক মৃত্যু
ভোলায় বন্ধুদের সঙ্গে পিকনিকে এসে যুবকের মর্মান্তিক মৃত্যু

ভোলায় বন্ধুদের সঙ্গে আনন্দভ্রমণে এসে মিমরাজ (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ৩টায় ভোলার ইলিশা লঞ্চঘাট Read more

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিলাশপুর এলাকার বটতলায় পিকআপ ও মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো একজন আহত হয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন