চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২ কেজি গাঁজা ও একটি বাইসাইকেল উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ। পলাতক মাদক কারবারি হলেন, জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের পশ্চিম পাড়ার মৃত আইজেল মন্ডলের পুত্র বিলু হোসেন (৫৫)।শুক্রবার (১৩ জুন) আনুমানিক সকাল ৬ টার দিকে এ অভিযান চালায় পুলিশ। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার গোলাম মওলার নির্দেশনায় এবং জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের সামনে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি বিলু হোসেন ২ কেজি গাঁজা ও একটি বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মাদক কারবারির ফেলে যাওয়া গাঁজাসহ বাইসাইকেলটি আটক করে। জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, পলাতক মাদক কারবারির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

ইসির প্রতীক তালিকায় যুক্ত হয়েছে শাপলা কলি। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক দাবি করে আসছিল।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) Read more

কক্সবাজারের ইয়াবা কারবারি নোয়াখালীতে গ্রেপ্তার
কক্সবাজারের ইয়াবা কারবারি নোয়াখালীতে গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিলে কক্সবাজার টেকনাফের এক ইয়াবা কারবারিকে ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট Read more

নিজের ফেরা নিয়ে যা বললেন এবাদত
নিজের ফেরা নিয়ে যা বললেন এবাদত

২০২৩ সালের জুলাই থেকে জাতীয় দলের বাইরে আছেন এবাদত হোসেন। আফগানিস্তানের বিপক্ষে বোলিং করতে গিয়ে পায়ের ইনজুরিতে পড়েন এই পেসার। Read more

রাজবাড়ীর অন্ধ গফুরের পাশে বিএনপি পরিবার
রাজবাড়ীর অন্ধ গফুরের পাশে বিএনপি পরিবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে রাজবাড়ীর অন্ধ গফুরের বাড়ি গিয়ে আর্থিক সহযোগিতা প্রদান Read more

বাগদাদে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা
বাগদাদে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘ভিক্টোরিয়া বেস’ লক্ষ্য করে ফের একটি ড্রোন হামলা চালানো হয়েছে। স্থানীয় নিরাপত্তা সূত্রগুলো Read more

তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী।মঙ্গলবার (০৮ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন