প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। এর আগে যুক্তরাজ্যের কিংস্টন এলাকার নিজের বাসা থেকে দেশটির রাজধানী লন্ডনের ডরচেস্টার হোটেলে উদ্দেশ্যে বের হন তিনি।বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর ১টায় বাসা থেকে বের হন। জানা গেছে, ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যকার এই বৈঠক ওয়ান টু ওয়ান হবে। সেখানে দুপক্ষের আর কারও অংশ নেওয়ার সম্ভবনা নেই। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলের উদ্বৃতি দিয়ে সেলের অন্যতম সদস্য শায়রুল কবির জানান, তারেক রহমান বাসা থেকে বের হওয়ার সময় তার সঙ্গে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শায়রুল কবির বলেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে ড. ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিখোঁজের ৩ ঘণ্টা পর গর্তে মিলল দুই ভাইয়ের মরদেহ
নিখোঁজের ৩ ঘণ্টা পর গর্তে মিলল দুই ভাইয়ের মরদেহ

কিশোরগঞ্জে নিখোঁজের ৩ ঘণ্টা পর পাশের বাড়ির নির্মাণাধীন ভবনের বেজমেন্টের গর্তের পানি থেকে পাঁচ বছর বয়সি মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মর্মান্তিক Read more

সীতাকুণ্ডে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সীতাকুণ্ডে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধাম পাহাড় থেকে এক যুবকের (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।বুধবার Read more

জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ইতিহাস গড়লো টাইগ্রেসরা
জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ইতিহাস গড়লো টাইগ্রেসরা

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর বসছে চলতি বছরের সেপ্টেম্বরে, ভারতের মাটিতে। আট দলের এই বিশ্ব আসরে জায়গা করে নিতে বাছাই Read more

স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করলো চীন
স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করলো চীন

স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করেছে ঢাকার চীন দূতাবাস। আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ফিঙ্গার প্রিন্ট Read more

ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি
ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া উপজেলার গ্রাম, পাড়া ও মহল্লায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘মাংস সমিতি’। সারা বছর অল্প Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন