ইসরায়েলের বিমান হামলায় ইরানের ছয়জন পরমাণু বিশেষজ্ঞ নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) নজিরবিহীন হামলায় দেশটির শীর্ষ পারমাণবিক কর্মকর্তাদের এই হতাহতের খবর জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম।ইসরায়েলের হামলায় নিহত পরমাণুবিজ্ঞানীরা হলেন— আব্দুল হামিদ মিনুচেহর, আহমেদরেজা জোলফাগারি, আমিরহোসেইন ফেকহি, মোতালেবলিজাদেহ, মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি।এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সালামিসহ দেশটির ৩ শীর্ষ সামরিক কর্মকর্তা নিহতের খবর পাওয়া গেছে।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনা নাতানজেতে হামলা চালিয়ে বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল।’ তিনি আরও বলেন, ‘যত দিন পরমাণু সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে সময় লাগে তত দিন ইরানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’ইরানের গণমাধ্যম আরও জানিয়েছে, পারমাণবিক সক্ষমতার অন্যতম উপাদান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার জন্য ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনার মধ্যেই এই হামলা চালালো তেল আবিব।এদিকে তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল। পাশাপাশি বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ারও নির্দেশনা দেয়া হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ ইব্রাহিম নামের আড়াই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনায় জান্নাতুল আইভি (৫) ও ওয়াসিফা (২) Read more

কলম্বিয়ায় পৃথক দুই হামলায় নিহত ১৭ জন
কলম্বিয়ায় পৃথক দুই হামলায় নিহত ১৭ জন

কলম্বিয়ায় বিমানঘাঁটি ও পুলিশের হেলিকপ্টারে পৃথক দুটি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ ঘটনা ঘটে বলে Read more

ভারত-পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ চলছে
ভারত-পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ চলছে

ভারত ও পাকিস্তান সীমান্তের বিভিন্ন জায়গায় গোলাবর্ষণ চলছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার (৯ মে) সন্ধ্যায় জম্মু ও কাশ্মিরের Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর গজারিয়ায় ব্রিজের সংযোগ সড়কে সংস্কার শুরু
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর গজারিয়ায় ব্রিজের সংযোগ সড়কে সংস্কার শুরু

মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হওয়ায় দূষিত হয়ে পড়েছিল এলাকাবাসী।গত ৩০ জুলাই সময়ের Read more

গাজায় সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরাইল
গাজায় সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরাইল

যুক্তরাষ্ট্রের চাপ ও আন্তর্জাতিক সমালোচনার মুখে অবশেষে ফিলিস্তিনের গাজায় সামান্য পরিমাণে খাদ্য প্রবেশের অনুমতি দিয়েছেন ইসরাইলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৮ Read more

পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ায় যুক্তরাষ্ট্রের ৪ ক্রিকেটারের ভিসা প্রত্যাখ্যান ভারতের
পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ায় যুক্তরাষ্ট্রের ৪ ক্রিকেটারের ভিসা প্রত্যাখ্যান ভারতের

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্রের ক্রিকেট শিবির বড় ধাক্কা খেয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত তারকা পেসার আলি খানসহ চার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন