মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজীব (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের আবেদ আলী মুন্সীর কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রাজীব ওই এলাকার দেলোয়ার শিকদার ও মমতাজ দম্পত্তির ছোট ছেলে। তিনি পাশের বাড়ি—নিজের নানা মান্নান শিকদারের বাড়িতে একটি পুরনো ঘর ভাঙার কাজ করছিলেন। বিদ্যুতের মেইন লাইন বন্ধ না করেই কাজ শুরু করলে হঠাৎ বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।স্থানীয় সাবেক ইউপি সদস্য হাসমত মুন্সী বলেন, “রাজীবের নিজ বাড়ি ও নানাবাড়ি পাশাপাশি। নানার বাড়ির পুরনো ঘর ভাঙতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।”রাজীবের নানা মান্নান শিকদার বলেন, “রাজীব আমার খুব আদরের নাতি ছিল। দুর্ঘটনার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।”শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, “এ ধরনের কোনো ঘটনার খবর এখনো থানায় আসেনি। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে বিএনপির নববর্ষের শোভাযাত্রায় সংঘর্ষ
মুন্সীগঞ্জে বিএনপির নববর্ষের শোভাযাত্রায় সংঘর্ষ

মুন্সীগঞ্জে নববর্ষে বিএনপির আনন্দ শোভাযাত্রায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট Read more

ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ
ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে অবস্থান কর্মসূচি Read more

ইসরায়েলি অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা চালাল ইরান
ইসরায়েলি অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা চালাল ইরান

ইসরায়েলের পুলিশের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।মঙ্গলবার (১৭ মার্চ) ইসরায়েলের উত্তরাঞ্চলে ওই হামলা Read more

সরিষাবাড়ীতে হেরোইনসহ ২০ মামলার আসামী শিপন গ্রেপ্তার
সরিষাবাড়ীতে হেরোইনসহ ২০ মামলার আসামী শিপন গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে আজকের চলমান মামলা সহ ২০টি মামলার আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী শিপন মিয়াকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।সোমবার Read more

ভারতে হু হু করে বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
ভারতে হু হু করে বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

ভারতে ফের হু হু করে করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটিতে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেছে। অপরদিকে Read more

চুনারুঘাটে নিখোঁজ যুবকের লাশ মিলল চা-বাগানের মাটি খুঁড়ে
চুনারুঘাটে নিখোঁজ যুবকের লাশ মিলল চা-বাগানের মাটি খুঁড়ে

নিখোঁজের ৭ দিন পর চুনারুঘাটের কাপাইছড়া চাবাগানের গহীন জঙ্গল থেকে বালি খুঁড়ে লিটন মিয়া (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন