মৌসুমের শুরুতেই সমুদ্রগামী জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশসহ নানা প্রজাতির মাছ। টানা ৫৮ দিনের আবরোধ শেষে জেলেদের জালে মাছের দেখা মেলায় খুশী জেলে-ব্যবসায়ী। মাছ নিয়ে জেলেরা মেকামে আসায় ব্যস্ত হয়ে পড়েছে দেশের বৃহৎ সামুদ্রিক মাছের মোকাম আলীপুর-মহিপুরের আড়ৎগুলো। পাইকারদের হাত হয়ে এসব মাছ ইতোমধ্যে পৌছে গেছে দেশের বিভিন্ন প্রান্তের সাধারন ক্রেতাদের হাতে। শুক্রবার (১৩ জুন) দেশের বৃহৎ সামুদ্রিক মাছের মোকাম আলীপুর-মহিপুর মোকামে ১ কেজি ও তার উপড়ের প্রতি মণ ইলিশের দাম ৮০ হাজার টাকা, ৮০০ গ্রামের প্রতি মণ ইরিশের দাম ৭০ তেকে ৭৫ হাজার টাকা, ৫০০ গ্রামের ইলিশের প্রতি মণ ৫০ হাজার থেকে ৫৫ হাজার এবং জাটকা (কেজিতে ৩পিচ) ২৮ থেকে ৩০ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। আড়ৎ ও ট্রলার মালিকরা জানান, উপকূলের কাছাকাছি থেকে মাছ শিকারী জেলেরা মাছ নিয়ে তীরে ফিরলেও গভীর সমুদ্রগামী জেলেরা এখনো ফিরেনি। এসব মাছধরা ট্রলার আরো অন্তত এক সপ্তাহ পরে ঘাটে ফিরবে। এসব মাছ ধরা ট্রলার মোকামে ফিরলে আরো বেশি জমজমাট হয়ে পড়বে দেশের বৃহৎ সামুদ্রিক মাছের মোকাম। সেই সাথে কমবে মোকামে মাছের দাম। কুয়াকাটার খাজুরা গ্রামের জেলে আ. ছালাম ফকির বলেন, এবারের অবরোধ সফলভাবেই শেষ হয়েছে। ইতোমধ্যে সাগরে ব্যাপক ইলিশের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। আলীপুর মৎস্য বন্দরের মৎস্য ব্যবসায়ী আবুল হোসেন কাজী জানান, গভীর সাগরে যেসব ট্রলার গিয়েছে তাদের সাথে মোবাইল ফোনে কথা বলে প্রচুর মাছের উপস্থিতি টের পাওয়া গেছে। মহিপুরের মাহাতাব ফিশের স্বত্তাধিকারী মাহাতাব হাওলাদার বলেন, মৌসুমের শুরুতেই জেলেরা যে হারে ইলিশসহ সকল সামুদ্রিক মাছ নিয়ে মোকামে আসছে তাতে আমরা আশাবাদী। এই ধারা অব্যহত থাকলে লোকসানের বোঝা কাটাতে সক্ষম হবে জেলে-ব্যবসায়ী। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্ত অপু সাহা বলেন, অবরোধের সুফল সমুদ্রগামী জেলে ও দেশের মানুষ ভোগ করতে পারবে। আবহাওয়া অনুকুলে থাকলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার আশা করছে এ মৎস্য কর্মকর্তা।উল্লেখ্য, জেলে-ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবীর মুখে এবারই প্রথম প্রতিবেশি দেশ ভারতের সাথে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। সাগর উপকূলের জেলেরা ৫৮দিন সাগরে মাছ ধরা থেকে বিরত থাকায় সামুদ্রিক ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন যথাযথভাবে সম্পন্ন হয়েছে বলেও জানায় মৎস্য বিভাগ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জ মাছ বাজারের রাস্তাটিতে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি
তারাগঞ্জ মাছ বাজারের রাস্তাটিতে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ বাজারের মাছ হাটিতে যে রাস্তাটি রয়েছে, সে রাস্তাটিতে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে। এতে করে Read more

দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে যশোরে নাগরিক সমাজের বিক্ষোভ ও মানববন্ধন
দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে যশোরে নাগরিক সমাজের বিক্ষোভ ও মানববন্ধন

দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ ও বিচারের দাবিতে যশোরে নাগরিক সমাজ বিক্ষোভ সমাবেশ Read more

বিবাদ মীমাংসা করতে গিয়ে পুলিশ কর্মকর্তা ছুরিকাহত
বিবাদ মীমাংসা করতে গিয়ে পুলিশ কর্মকর্তা ছুরিকাহত

জয়পুরহাটের পাঁচবিবিতে পারিবারিক বিবাদ মিমাংসার করতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা কাঁচির আঘাতে আহত হয়েছে। রবিবার(১১ মে) বিকেল সাড়ে পাঁচটায় জয়পুরহাট জেনারেল Read more

নান্দাইলে গলায় ফাঁস দিয়ে অটোরিকশা চালকের আত্মহত্যা
নান্দাইলে গলায় ফাঁস দিয়ে অটোরিকশা চালকের আত্মহত্যা

ময়মনসিংহের নান্দাইলে বসতঘরের পিছনে জাম্বুরা গাছে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে ফয়সাল মিয়া (২০)নামে এক অটোরিকশা চালক আত্মহত্যা করেছেন।মঙ্গলবার (১৩ Read more

টেকনাফের বন্দিশালা থেকে নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার
টেকনাফের বন্দিশালা থেকে নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের Read more

স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক, লেনদেন চলবে ৪টা পর্যন্ত
স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক, লেনদেন চলবে ৪টা পর্যন্ত

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। রমজান ও ঈদের বিশেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন