ইরানের রাজধানী তেহরানে অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এরপর ইহুদিবাদী ভূখণ্ডজুড়ে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। ইরানের পালটা হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নিয়েছে তেল আবিব।এরই মধ্যে পাল্টা হামলার আশঙ্কায় জেরুজালেমে সাইরেন বাজতে দেখা গেছে। ইসরায়েল জানায়, তেহেরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েলের হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে।  ইসরায়েল এ অভিযানের নাম দিয়েছে ‘রাইজিং লায়ন’। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রেকর্ডকৃত এক ভিডিও বার্তায় বলেন, “আমরা ইসরায়েলের ইতিহাসের একটি নির্ণায়ক মুহূর্তে আছি।”তিনি আরও বলেন, “ইসরায়েল একটি অভিযানে ইরানের পারমাণবিক বোমা নির্মাণে যুক্ত বিজ্ঞানী, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং নাতাঞ্জের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে এবং এই অভিযান যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অব্যাহত রয়েছে।”নাতাঞ্জ শহরের এক প্রত্যক্ষদর্শী জানান, ওই স্থাপনার কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, “দেশের শীর্ষ নেতারা একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠক বসেছেন।”ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, তেহরানে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে।ইসরায়েলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানান, ইরানের ‘ডজনখানেক’ পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, ইরানের কাছে এমন পরিমাণে উপাদান আছে, যা দিয়ে তারা কয়েক দিনের মধ্যেই ১৫টি পারমাণবিক বোমা তৈরি করতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, বহু মানুষ আহত
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, বহু মানুষ আহত

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। এতে বহু মানুষ আহত হয়েছেন। রোববার (১৭ আগস্ট) ভোরে দেশটির Read more

ডিসেম্বরেই শেষ হবে পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ: বাণিজ্য উপদেষ্টা
ডিসেম্বরেই শেষ হবে পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ: বাণিজ্য উপদেষ্টা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের Read more

কিয়েভে ব্যাপক রুশ হামলা নিহত ৮, আহত ৮৮
কিয়েভে ব্যাপক রুশ হামলা নিহত ৮, আহত ৮৮

ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার ভোররাতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত আটজন নিহত ও ৮৮ জন Read more

তিন দিনের ছুটিতে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের মুখে হতাশার ছাপ
তিন দিনের ছুটিতে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের মুখে হতাশার ছাপ

টানা তিন দিনের ছুটির সুযোগে দেশের প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজারে উপচে পড়া ভিড় দেখা যাবে- এটাই ছিল হোটেল-মোটেল মালিক, ট্যুর Read more

ধর্ষণ মামলায় কারাগারে কৃষকদলের নেতা, দলীয় পদ স্থগিত
ধর্ষণ মামলায় কারাগারে কৃষকদলের নেতা, দলীয় পদ স্থগিত

যশোরের বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দীন ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৩ জুন) আদালতে জামিন চেয়ে আবেদন করলে Read more

খুলনা টাইগার্সের মালিক গ্রেপ্তার
খুলনা টাইগার্সের মালিক গ্রেপ্তার

বিপিএলের দল খুলনা টাইগার্সের মালিক ইকবাল আল মাহমুদ গ্রেপ্তার হয়েছেন। নারী নির্যান্ত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১ জুন) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন