যশোরের বেনাপোল-শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৬ লাখ ৩৫ হাজার ৫০ টাকা মূল্যের বিদেশী মদ, ফেন্সিডিল, শাড়ি, কম্বল, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট, জিলেড গার্ড ব্লেড, তৈরি পোশাক, জিরা, ঔষধ এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (৪ এপ্রিল) এসব পণ্য জব্দ করা হয়। তবে এসময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবির টহলদল বেনাপোল, শাহজাদপুর বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ফেন্সিডিল, শাড়ি, কম্বল, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট, জিলেড গার্ড ব্লেড, তৈরি পোশাক, জিরা, ঔষধ এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স জব্দ করা হয়।করে। আটককৃত মালামালের মূল্য ৬,৩৫,০৫০/-(ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ) টাকা। জব্দ করা মালামালের মূল্য ৬ লাখ ৩৫ হাজার ৫০ টাকা।জব্দ করা মালামাল বেনাপোল কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে তিনি জানান। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাড়ে ৬ কোটি টাকার সেতু, ভরসা শুধু বাঁশের মই!
সাড়ে ৬ কোটি টাকার সেতু, ভরসা শুধু বাঁশের মই!

আমতলীতে সাড়ে ৬ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে এলাকাবাসী।বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া-গুলিশাখালী খালের উপর সোয়া ৬ কোটি Read more

রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

রাশিয়ার পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দেশটির কামচাটকা অঞ্চল ভূমিকম্পে কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক Read more

সৌদিতে পৌঁছেছেন আরও ১৭৬৯৪ হজযাত্রী
সৌদিতে পৌঁছেছেন আরও ১৭৬৯৪ হজযাত্রী

চলতি বছর হজ করার জন্য শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বাংলাদেশ থেকে আরও ১৭ হাজার ৬৯৪ হজযাত্রী সৌদি Read more

সংকটাপন্ন ফরিদা পারভীন, দোয়া চাইলেন শিল্পীর স্বামী
সংকটাপন্ন ফরিদা পারভীন, দোয়া চাইলেন শিল্পীর স্বামী

দেশবরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ হয়ে পড়লে আবারও কয়েক দিন আগে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা Read more

ভারতে মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ জনের প্রাণহানি
ভারতে মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ জনের প্রাণহানি

ভারতে মন্দিরে পূজা দিতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৮ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১২ জন। মঙ্গলবার (৩১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন