নরসিংদীর বেলাবোতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়। এই ঘটনায় ১১ পুলিশ সদস্যসহ আহত হয়েছে আরও কমপক্ষে ২০ জন।  বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে বেলাব উপজেলায় চর বেলাব ও বেলাব গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।খবর পেয়ে বেলাব থানা পুলিশ, নরসিংদী অতিরিক্ত পুলিশ সদস্য ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত সাইফুল (২৬) চর বেলাব গ্রামের জীবন মিয়ার ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে ঈদ আনন্দ উদযাপনের লক্ষ্যে হোসেন আলী কলেজ মাঠে একটি প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়, যাতে অংশগ্রহণ করে বেলাব মাটিয়াল পাড়া ও চর বেলাব গ্রাম। খেলা চলাকালীন সময়ে দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে খেলা শেষে ফেরার সময় দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।এর জের ধরে আজ বৃহস্পতিবার দুপুরে বেলাবো গ্রাম ও চর বেলাবো গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই সাইফুল নামে ১ জন নিহত হয়। খবর পেয়ে বেলাব থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু দুই পক্ষই মুখোমুখি অবস্থায় নেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ও ফাঁকা গুলি বর্ষণ করে। দুই পক্ষের সংঘর্ষে ১১ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বেলাবো হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মনজুর-ই-মুশাফকা ফেরদৌস বলেন, সাইফুল নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার চোখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আহত যারা এসেছে, তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।বেলাবো থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। এতে ১ জন নিহত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ১১ পুলিশ সদস্য আহত হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেরোবিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বেরোবিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার Read more

ভৈরবে পাদুকা মার্কেটে আগুন, ৪০টি দোকান পুড়ে ছাই
ভৈরবে পাদুকা মার্কেটে আগুন, ৪০টি দোকান পুড়ে ছাই

কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা মার্কেটে ভয়াবহ আগুনে ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে দোকানীদের প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি Read more

করোনার ঢেউ উঠতেই মাস্কের দাম বেড়ে দ্বিগুণ
করোনার ঢেউ উঠতেই মাস্কের দাম বেড়ে দ্বিগুণ

দেশে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে না বাড়তে এরই মধ্যে পাইকারি পর্যায়ে মাস্কের দাম বাড়িয়ে দ্বিগুণ করেছেন এক দল ব্যবসায়ী। Read more

ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একইসঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে Read more

আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ: আরশ খান
আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ: আরশ খান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান হঠাৎ করেই নিজের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের দৃষ্টি কেড়েছেন। তাকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর Read more

‘তেল নিতে হলে বাধ্যতামূলক ফুয়েল কার্ড থাকতে হবে’
‘তেল নিতে হলে বাধ্যতামূলক ফুয়েল কার্ড থাকতে হবে’

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আগামী ১ এপ্রিল থেকে পাম্প হতে তেল সংগ্রহের করতে বাধ্যতামূলক ফুয়েল কার্ড লাগবে বলে জানানো হয়েছে। উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন