ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (১২ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে পাঠানো এক শোক বার্তায় তিনি এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘আহমেদাবাদে ২৪২ জন যাত্রী বহনকারী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে মর্মাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক সহানুভূতি ও সমবেদনা।’৮২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর পরই আকস্মিক আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটিতিনি আরও বলেন, ‘এই দুঃসময়ে আমরা ভারতের জনগণ ও সরকারের পাশে আছি। প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে আমরা প্রস্তুত। অনুগ্রহ করে সর্বোচ্চ শ্রদ্ধা ও বিবেচনায় আমার আশ্বাস গ্রহণ করুন।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড় ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
বড় ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাওয়ার পথে সীতাকুণ্ডে ট্রেন থেকে পড়ে মোঃ আরমান (২২) নামে এক যুবকের মৃত্যু Read more

গরম কমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
গরম কমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

দেশের ৩৬ জেলার ওপর দিয়ে তাপপ্রাবহ বয়ে যাচ্ছে, যা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে, বুধবার থেকে গরম কমে আসবে Read more

সাম্য হত্যার বিচারে দাবিতে শাহবাগ থানায় ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
সাম্য হত্যার বিচারে দাবিতে শাহবাগ থানায় ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে বিচারে আশানুরূপ অগ্রগতি না পাওয়াতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে Read more

লাইনচ্যুত ট্রেন উদ্ধারে এসে রিলিফ ট্রেনও লাইনচ্যুত
লাইনচ্যুত ট্রেন উদ্ধারে এসে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

কুড়িগ্রাম-চিলমারী রেলপথে একদিনে লাইনচ্যুত হয়েছে দুটি ট্রেন। রোববার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে রমনা লোকাল ট্রেনটি উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের Read more

বাংলাদেশে গণতন্ত্রের দুর্ভাগ্য, নির্বাচন নিয়ে গড়িমসি হয়: রিজভী
বাংলাদেশে গণতন্ত্রের দুর্ভাগ্য, নির্বাচন নিয়ে গড়িমসি হয়: রিজভী

জুলাইয়ের আত্মত্যাগ ছিল গণতন্ত্র অবমুক্ত করার। কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের দুর্ভাগ্য, অবাধ নির্বাচন নিয়ে গড়িমসি হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন