ইরানে নিকট ভবিষ্যতে যে কোনো সময়ে হামলা চালাতে পারে ইসরায়েল। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েক জন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস, সিবিএসসহ একাধিক সংবাদমাধ্যম।  বুধবার (১১ জুন) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি প্রদান করা হয়। সেখানে বলা হয়, মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে যেসব সেনাসদস্য এবং কর্মকর্তা অবস্থান করছেন, তারা চাইলে স্বেচ্ছায় দেশে ফিরে আসতে পারেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির পর এই গুঞ্জন আরও পোক্ত হয়েছে।যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তারা জানায়, ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে সেই হামলার মাত্রা কেমন হতে পারে— তা এখনও পরিষ্কার নয়। কর্মকর্তারা জানান, ইরানে সামরিক আঘাত হানবার জন্য গত কয়েক মাস ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত চাইছেন নেতানিয়াহু; কিন্তু ট্রাম্প এখনও সংকেত দিচ্ছেন না।যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দ্য নিউইয়র্ক টাইমসকে বলেন, কয়েক মাস আগে ইরানে হামলার একটি পরিকল্পনা ট্রাম্পের সামনে হাজির করেছিলেন নেতানিয়াহু। কিন্তু ট্রাম্প সেই পরিকল্পনা খারিজ করে দিয়ে বলেছিলেন, তিনি সংলাপের মাধ্যমে ইরানকে পারমাণবিক প্রকল্প থেকে দূরে সরিয়ে রাখতে চান।দুই সপ্তাহ আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেছিলেন, ইরানে হামলা করা থেকে বিরত থাকতে নেতানিয়াহুকে সতর্কবার্তা দিয়েছেন তিনি, কারণ বর্তমানে তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে মার্কিন ও ইরানি সরকারি প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলছে।তবে ট্রাম্প আর কতদিন নেতানিয়াহুকে ঠেকিয়ে রাখতে পারবেন বা রাখবেন— তা একটি বড় প্রশ্ন। কারণ পরমাণু প্রকল্প নিয়ে চলমান সংলাপে তেহরানকে যে প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন, তা বাতিল করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।বুধবার মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট একটি পডকাস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে। সেখানে ট্রাম্পকে বলতে শোনা গেছে যে পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি আদৌ হবে কিনা— সে ব্যাপারে তার আত্মবিশ্বাস কমে আসছে।পরমাণু প্রকল্প নিয়ে সমঝোতায় আসতে গত মে মাস থেকে সংলাপ শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। ইতোমধ্যে সংলাপের ষষ্ঠ রাউন্ড শেষও করেছেন দুই দেশের সরকারি প্রতিনিধিরা।প্রসঙ্গত, ২০২৪ সালের এক অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এক রাতে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরানের সামরিক বাহিনী। তাতে অবশ্য ইসরায়েলের কোনো ক্ষতি হয়নি, কারণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেসব ক্ষেপণাস্ত্র  ধ্বংস করে ফেলতে পেরেছিল ইসরায়েল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্গাপূজা ঘিরে সাতকানিয়ায় কঠোর নিরাপত্তা, ৩ মণ্ডপে বাড়তি নজরদারি
দুর্গাপূজা ঘিরে সাতকানিয়ায় কঠোর নিরাপত্তা, ৩ মণ্ডপে বাড়তি নজরদারি

চট্টগ্রামের সাতকানিয়ায় এবার ১৯০টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে তিনটি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পূজা উদযাপন পরিষদ। Read more

মেসির সম্মানে ক্যাম্প ন্যুর উদ্বোধনে থাকবে বিশেষ অনুষ্ঠান!
মেসির সম্মানে ক্যাম্প ন্যুর উদ্বোধনে থাকবে বিশেষ অনুষ্ঠান!

স্প্যানিশ ফুটবলের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ছিলেন লিওনেল মেসির। তবে বার্সার সাথে মেসির বিচ্ছেদ এতোটা সুখকর Read more

ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১
ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১

পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও গোলাবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল Read more

বকশীগঞ্জে ওলামা দলের সভাপতি বহিস্কার
বকশীগঞ্জে ওলামা দলের সভাপতি বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নাশকতা মুলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা হামিদুর রহমানকে Read more

কেরানীগঞ্জে বিস্ফোরণে ভবনের শিশুসহ আহত ৩
কেরানীগঞ্জে বিস্ফোরণে ভবনের  শিশুসহ আহত ৩

কেরানীগঞ্জে  বিস্ফোরণে পাঁচতলা ভবনের নিচতলার বাসিন্দা শিশুসহ তিনজন আহত হয়েছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ দক্ষিণ থানার এস আই তুষার। আহতরা হলো Read more

আমতলীতে বজ্রপাতে বাবা নিহত, ছেলে আহত
আমতলীতে বজ্রপাতে বাবা নিহত, ছেলে আহত

আমতলীর আঠারোগাছিয়া গ্রামে বজ্রপাতে কৃষক লোকমান খাঁন (৫৫) নিহত হয়েছেন এবং তার ছেলে ফেরদৌস খাঁন (২৫) আহত হয়েছেন। মঙ্গলবার (৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন