জেলার রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় খগেন্দ্র নাথ মাহাতো (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত খগেন্দ্র নাথ মাহাতো (রাঙা) উপজেলার উত্তর ফরিদপুর গ্রামের রংলাল মাহাতোর ছেলে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, খগেন্দ্র নাথ মাহাতো তার ব্যক্তিগত মোটরসাইকেলে চান্দাইকোনা থেকে সেবা ক্লিনিক তার কর্মস্থলে সিরাজগঞ্জ শহরে যাচ্ছিলেন। পথে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে বগুড়াগামী যাত্রীবাহী বাস পেছন দিক থেকে তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বাসটিকে আটক করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানা গেছে।হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন ধর্মীয় নেতাকে খামেনির উত্তরসূরি নির্ধারণ করার দাবি
তিন ধর্মীয় নেতাকে খামেনির উত্তরসূরি নির্ধারণ করার দাবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার উত্তরসূরি হিসেবে তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে নির্বাচন করে রেখেছেন বলে দাবি করা হচ্ছে।নিউ Read more

ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে কোকোর Read more

এবার আকাশ থেকে গাজায় ত্রাণ ফেলল কানাডা
এবার আকাশ থেকে গাজায় ত্রাণ ফেলল কানাডা

ইসরায়েলি অবরোধের জেরে গাজার অভুক্ত মানুষের জন্য বিমান থেকে মানবিক সহায়তা ফেলেছে কানাডা। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে আবারও গাজায় আন্তর্জাতিক আইন Read more

বাংলাদেশের পোস্টাল ব্যালট নিউইয়র্কের পোস্ট অফিসের গুদামে
বাংলাদেশের পোস্টাল ব্যালট নিউইয়র্কের পোস্ট অফিসের গুদামে

বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে পড়ে থাকতে দেখা গেছে। বিলির অযোগ্য আখ্যায়িত করে তা রাখা Read more

চলনবিলে প্রশাসনের অভিযানে মাছ ধরার অবৈধ জাল উদ্ধার
চলনবিলে প্রশাসনের অভিযানে মাছ ধরার অবৈধ জাল উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে এক বিশেষ অভিযানে ১২ লাখ টাকার অবৈধ মাছ ধরার জাল উদ্ধার ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। Read more

চলতি মাসেই নিবন্ধনের জন্য আবেদন করবে এনসিপি: নাহিদ
চলতি মাসেই নিবন্ধনের জন্য আবেদন করবে এনসিপি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চলতি মাসেই নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (০৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন