ঈদুল আজহার ছুটির পর রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষজন। বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে দেখা গেছে। তবে মহাসড়কে যানজট না থাকায় ভোগান্তির মুখে পড়তে হয়নি বলে জানিয়েছেন যাত্রীরা।যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালে ঘুরে দেখা যায়, দক্ষিণ ও পূর্বাঞ্চলের চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, খুলনা, পটুয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা বাসগুলো প্রায় পূর্ণ যাত্রী নিয়ে রাজধানীতে পৌঁছাচ্ছে। যাত্রীরা নেমেই সিএনজি, রাইডশেয়ারিং অথবা পাবলিক পরিবহন ব্যবহার করে নিজ নিজ গন্তব্যে সহজেই পৌঁছাতে পারছেন। বাসচালক ও যাত্রীরা জানায়, রাস্তায় যানজট না থাকায় ভ্রমণ সময় কম লেগেছে এবং ক্লান্তি ছিল তুলনামূলক কম।যাত্রাবাড়ী মোড়ে ট্রাফিক পুলিশের একজন সদস্য জানান, ঈদের ছুটির পর রাজধানী এখনও তুলনামূলক ফাঁকা। ঢাকায় ফেরা যাত্রীদের চাপ থাকলেও রাস্তার অবস্থা ভালো থাকায় কোথাও বড় ধরনের জট বা বিশৃঙ্খলা হয়নি।সায়েদাবাদ টার্মিনালেও একই চিত্র দেখা গেছে। বাসস্ট্যান্ডজুড়ে যাত্রীদের আসা-যাওয়া থাকলেও তারা স্বস্তিতেই গন্তব্যে পৌঁছাচ্ছেন। কয়েকজন যাত্রী জানান, আগের বছরগুলোর তুলনায় এবার ঈদের পরের দিনগুলোতে ফেরার অভিজ্ঞতা অনেকটাই স্বস্তিদায়ক।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাগরে সুস্পষ্ট লঘুচাপ ঘিরে আবহাওয়া অফিসের নতুন সতর্কবার্তা
সাগরে সুস্পষ্ট লঘুচাপ ঘিরে আবহাওয়া অফিসের নতুন সতর্কবার্তা

সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে শুরু করেছ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখে যেতে Read more

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

রাজধানীতে বসবাসকারীদের প্রতিদিনই নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট কিংবা শপিংমলে যেতে হয়। আপনি হয়তো প্রস্তুতি নিচ্ছেন আপনার পছন্দের কোন Read more

সীতাকুণ্ডে ক্রেতা সেজে জাটকা বিক্রেতাকে ধরল ম্যাজিস্ট্রেট
সীতাকুণ্ডে ক্রেতা সেজে জাটকা বিক্রেতাকে ধরল ম্যাজিস্ট্রেট

সীতাকুণ্ডে জাটকা বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সীতাকুণ্ড পৌর Read more

পেকুয়ায় কুকুরের কামড়ে আহত ১৫
পেকুয়ায় কুকুরের কামড়ে আহত ১৫

কক্সবাজারের পেকুয়ায় কুকুরের কামড়ে ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৬ টার দিকে সদর ইউপির আন্নরআলী মাতব্বর Read more

সংসদ প্লাজায় পৌঁছেছে নিথর হাদি, অপেক্ষা জানাজার
সংসদ প্লাজায় পৌঁছেছে নিথর হাদি, অপেক্ষা জানাজার

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ। আজ শনিবার (২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন