দিনাজপুরের বিরামপুরে লিচুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) বিকেল ৪ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের টাটকপুর বেলডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ বগুড়া জেলার শাহজাদপুর উপজেলার মন্ডলপাড়া গ্রামের রাসেল মন্ডলের ছেলে। আহত ব্যক্তি একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে মুমিন (৩৮)। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আসাদ পরিবহন বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী লিচু বোঝাই ট্রাকের সঙ্গে এই সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ও সহকারী চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আব্দুল হামিদ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন: ব্যারিস্টার কায়সার
তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন: ব্যারিস্টার কায়সার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন দলের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বহুল Read more

পাবনায় হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগ, গ্রেপ্তার ৩
পাবনায় হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগ, গ্রেপ্তার ৩

পাবনা শহরের একটি বেসরকারী হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালটির তিনজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) মধ্য Read more

পুঁজিবাজারে ৫ ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ
পুঁজিবাজারে ৫ ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ

একীভূতের প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ফলে Read more

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়লেন উপজেলা বিএনপি নেতা
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়লেন উপজেলা বিএনপি নেতা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য এইচএম আফজাল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি আপলোড করে বিএনপির রাজনীতির Read more

‘হিজাব নন-হিজাব বা আধুনিক পোশাক, সবার সমান অধিকার’
‘হিজাব নন-হিজাব বা আধুনিক পোশাক, সবার সমান অধিকার’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'র সদ্য নির্বাচিত সহ-সভাপতি সাদিক কায়েম, ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে নির্বাচনে ২৮টি পদের Read more

পাসের হারে টানা ১০ বছর এগিয়ে ছাত্রীরা
পাসের হারে টানা ১০ বছর এগিয়ে ছাত্রীরা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এ ফল প্রকাশ করা হয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন