সিরাজগঞ্জের কামারখন্দে ছোট বোনের গায়েহলুদের অনুষ্ঠানে বিদ্যুতায়িত হয়ে ওমর ফারুক শেখ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার বাজার ভদ্রঘাট এলাকার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ওমর ফারুক ওই গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, সৎবোনের গায়েহলুদের অনুষ্ঠান শেষে বাড়ির একটি বৈদ্যুতিক ফ্যান ঠিক করার সময় ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয় ওমর ফারুক। বিদ্যুতায়িত হয়ে সে বাড়ির বারান্দায় ছিটকে পড়ে এবং মাথায় গুরুতর আঘাত পায়। মাথার পেছনে প্রায় চার আঙুল গভীর ক্ষত হয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই তিনি মারা যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সৎবোনের বিয়ের আয়োজনও। দুই পরিবার পরে নতুন করে বিয়ের তারিখ নির্ধারণ করবে বলে জানানো হয়েছে। নিহত ওমরের দাদি মোছা. মর্জিনা খাতুন বলেন, ‘আমার নাতি খুব পরিশ্রমী ছিল। গায়েহলুদের মতো আনন্দের দিনে এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।’ কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী খান মোহাম বলেন, ‘ছোট বোনের গায়েহলুদের রাতে বড় ভাইয়ের এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। ছেলেটি খুব ভদ্র ও ভালো ছিল।’ আজ মঙ্গলবার সকালে বাজার ভদ্রঘাট পূর্ব খানপাড়া ঈদগাহ মাঠে ওমর ফারুকের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে মালশাপাড়া কবরস্থানে দাফন করা হয়। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি মারা গেছেন
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি মারা গেছেন

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মঙ্গলবার সকালে তিনি Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া পড়া হয়েছে। মুসল্লি ও সাধারণ Read more

বরিশালে জাটকা ও রেনু পোনা জব্দ
বরিশালে জাটকা ও রেনু পোনা জব্দ

বরিশালের হিজলার মেঘনা নদীর ধুর খোলা নদীতে মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১২০ কেজি জাটকা ও অবৈধ জাল Read more

অর্ধেক বগি রেখেই চলে গেল ট্রেন
অর্ধেক বগি রেখেই চলে গেল ট্রেন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অর্ধেক বগি রেখে ট্রেন চলে যাওয়ার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস চলন্ত অবস্থায় দুই ভাগ Read more

ঘোড়ার গাড়িতে চড়ে দূর্গম চরে গেলেন জেলা প্রশাসক
ঘোড়ার গাড়িতে চড়ে দূর্গম চরে গেলেন জেলা প্রশাসক

মানুষের পাশে থাকতে প্রশাসনের ভূমিকা কতটা মানবিক হতে পারে—তা যেন চোখে দেখালেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। তিনি ঘোড়ার গাড়িতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন