ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি থেকে শসা চুরিকে কেন্দ্র করে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।মঙ্গলবার (১০ জুন) ভোর ৫টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ জুন) রাতে জুলুস মিয়ার ছেলে জুয়েলের জমি থেকে জালাল মিয়ার ছেলে হৃদয় শসা চুরি করে। চুরির সময় জুয়েল তাকে আটক করে। পরে তার অভিভাবকদের বিষয়টি জানায় জুয়েল। অভিযুক্ত হৃদয়ের পক্ষে জালাল মিয়ার ভাই জুয়েলের হাত ধরে ক্ষমা চান। কিন্তু ক্ষমা চাওয়াকে ভালোভাবে নেয়নি তাদের পক্ষের মাতব্বর মীর্জা আলী। তিনি বিষয়টি অন্যভাবে দেখবেন বলে হুমকি দেন। জুয়েল মিয়ার লোকজনও পাল্টা হুমকি দেন। পরে ওই দিন রাতে দফায় দফায় মিটিং করে সকাল বেলায় সংঘর্ষে জড়ানোর সিদ্ধান্ত নেয় দুই পক্ষের লোকজন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব প্রস্তুতির আলোকে মীর্জা আলীর লোকজন ও জুয়েলের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। সংঘর্ষ চলে প্রায় তিন ঘণ্টা। এসময় দুই পক্ষের লোকজন আহত হয়। এর মধ্যে জুয়েল মিয়ার পক্ষের লোকজন হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মীর্জা আলীর লোকজন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, শসা চুরিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের ২৭ জনের মতো আহত হওয়ার তথ্য পেয়েছি। এখন পরিস্থিতি শান্ত আছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে কোটি টাকার স্বর্ণবারসহ পাচারকারী আটক
বেনাপোলে কোটি টাকার স্বর্ণবারসহ পাচারকারী আটক

যশোর-খুলনা মহাসড়কের মুড়লির মোড় বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬৯৭ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড Read more

নান্দাইলে গাজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
নান্দাইলে গাজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহের নান্দাইলে ২২ কেজি ৫০০ গ্রাম গাজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন,শরিফ মিয়া (২৮) এবং কাউছার (২৬)।এসময় একটি Read more

টাঙ্গাইলে টুকুর হাত ধরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী
টাঙ্গাইলে টুকুর হাত ধরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী

টাঙ্গাইলে জাতীয় পার্টি (জিএম কাদের) থেকে পদত্যাগ করে বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।সোমবার (১২ জানুয়ারি) Read more

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ
নেতানিয়াহুর সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছে ফিলিস্তিনপন্থী বিভিন্ন সংগঠন। আজ সোমবার মার্কিন Read more

‘আমার পরিবারে নামাজও হয়, আবার পূজাও হয়’
‘আমার পরিবারে নামাজও হয়, আবার পূজাও হয়’

বলিউডের অভিনেতা ইমরান হাশমি এবার হাজির হচ্ছেন এক বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ছবিতে। নাম ‘হক ’। ১৯৮৫ সালের বহুল আলোচিত Read more

রিয়াল-লিভারপুল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর )
রিয়াল-লিভারপুল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর )

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ (মঙ্গলবার) রিয়াল মাদ্রিদ ও লিভারপুল এবং পিএসজি ও বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে। একইদিন পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন