ইউক্রেন ও রাশিয়া সোমবার (৯ জুন) যুদ্ধবন্দিদের বিনিময় করেছে, যা আগামী কয়েক দিন ধরে চলবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। গত জুনের শুরুতে শান্তি আলোচনার একমাত্র বাস্তব সম্মতির ফলেই এই বিনিময় সম্ভব হয়েছে। মঙ্গলবার (১০ জুন) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ‘ফ্রান্স-২৪’ এ তথ্য জানায়।যুদ্ধবন্দি বিনিময় এবং নিহত যোদ্ধাদের দেহ ফেরত দেয়ার চুক্তিই ছিল আলোচনার একমাত্র স্পষ্ট অর্জন। তবে তিন বছর ধরে চলা এই যুদ্ধ থামাতে কোনো বড় অগ্রগতি হয়নি।রাশিয়া আক্রমণ বন্ধের জন্য কঠোর শর্ত দিয়েছে এবং নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান বারবার প্রত্যাখ্যান করেছে।এদিকে, জেলেনস্কি সোমবার সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘আজ থেকে কয়েক ধাপে বন্দি বিনিময় শুরু হয়েছে, যা আগামী দিনগুলোতে চলবে।’ তিনি ইউক্রেনের পতাকায় মোড়ানো সৈন্যদের উল্লাস ও আলিঙ্গনের ছবি পোস্ট করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘যাদের আমরা ফিরিয়ে আনছি, তাদের মধ্যে আছে আহত, গুরুতরভাবে আহত এবং ২৫ বছরের কম বয়সী যোদ্ধারা।’রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে যে এই বন্দি বিনিময় ‘২ জুন ইস্তাম্বুলে হওয়া চুক্তির অংশ’। তবে কতজন বন্দি মুক্তি পেয়েছে, তা কোনো পক্ষই প্রকাশ করেনি।ইস্তাম্বুলের আলোচনায় উভয় পক্ষ জানিয়েছিল যে ১ হাজারের বেশি যুদ্ধবন্দি বিনিময় করা হবে, যা এই যুদ্ধের তিন বছরের মধ্যে সবচেয়ে বড় বিনিময় হবে। তবে সপ্তাহান্তে এই চুক্তি বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছিল, যখন মস্কো ও কিয়েভ পরস্পরের ওপর বিনিময়ে বাধা দেয়ার অভিযোগ তোলে।এর আগে, জেলেনস্কি স্থানীয় সময় রোববার (৮ জুন) রাশিয়ার বিরুদ্ধে ‘নোংরা রাজনৈতিক খেলা’ চালানোর অভিযোগ তোলেন এবং বলেন যে তারা চুক্তি অনুযায়ী আহত, অসুস্থ ও ২৫ বছরের কম বয়সী সকল বন্দিকে মুক্তি দিচ্ছে না।অন্যদিকে, রাশিয়া দাবি করে যে কিয়েভ নিহত সৈন্যদের দেহ ফেরত নিতে অস্বীকৃতি জানাচ্ছে। তাদের দাবি, সীমান্তের কাছে রেফ্রিজারেটেড ট্রাকে ১ হাজার ২শ’ নিহত সৈন্যের দেহ জমা আছে।এই বিনিময় যুদ্ধবিরতির পথে কিছুটা আশার আলো দেখালেও, স্থায়ী শান্তির জন্য এখনো বড় ধরনের সমঝোতা দরকার। উভয় পক্ষের মধ্যে আস্থার অভাব এবং রাশিয়ার কঠোর শর্তাবলি যুদ্ধবিরতিকে অনিশ্চিত করে রেখেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ দস্যু নিহত
নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ দস্যু নিহত

নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর এক অভিযানে কমপক্ষে ৩০ জন দস্যু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) উত্তর-পশ্চিমাঞ্চলের কাটসিনা রাজ্যের ফাসকারি জেলা এ অভিযান Read more

টেকা নদীর ভাঙা কাঠের সাঁকোতে জনদুর্ভোগ
টেকা নদীর ভাঙা কাঠের সাঁকোতে জনদুর্ভোগ

যশোরের অভয়নগরে টেকা নদীর ওপর নির্মাণ করা বিকল্প কাঠের সাঁকো ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। দীর্ঘদিন সংস্কারের অভাবে Read more

এখন থেকে কুমিল্লাতেই হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম
এখন থেকে কুমিল্লাতেই হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের আর কাগজপত্র জমা, ভর্তি কার্যক্রম বা পরীক্ষার Read more

হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক্ড
হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক্ড

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়দানকারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. Read more

এবার ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ আনলেন নিলা ইসরাফিল
এবার ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ আনলেন নিলা ইসরাফিল

জাতীয় নাগরিক পার্টির নেতা তুষার সারোয়ারের সঙ্গে কথোপকথন প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছেন নিলা ইসরাফিল। এরই ধারাবাহিকতায় এবার এবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন