বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্বে আছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা। সাধারণত তিনি খেলাতে পছন্দ করেন ৪-৩-১-২ ফর্মেশন। মানে চারজন ডিফেন্ডার, তিনজন মাঝমাঠে আর একজন একটু পেছনে থেকে আক্রমণে সহায়তা করে। এটা বেশ রক্ষণাত্মক একটা কৌশল।তবে সাম্প্রতিক সময়ে কোচ কাবরেরা একটু নতুন চিন্তা ভাবনা করছেন। সবশেষ ভুটানের সঙ্গে শেষ ম্যাচে তাকে ৪-২-৩-১ ফর্মেশনে খেলাতে দেখা গেছে। চারজন রক্ষণের সঙ্গে মাঝমাঠে দুইজন, আর সামনে তিনজন ফরোয়ার্ড। নাম্বার নাইনে একজন মূল স্ট্রাইকার। এতে করে আক্রমণে অনেক বেশি ধার এসেছে। এর আগে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচেও দেখা গেছে একই কৌশল। আর আজ (১০ জুন) সিঙ্গাপুরের বিপক্ষেও একই কৌশল দেখা যেতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। যদি তা হয়, তাহলে রাকিব হোসেন থাকবেন স্ট্রাইকার হিসেবে। দুই পাশ থেকে আক্রমণ গড়তে দেখা যেতে পারে ফাহমিদুল ইসলাম ও শাহ কাজেম বা ফয়সাল ফাহিমকে।এদিকে মাঝ মাঠ সাজাতে বেগ পেতে হতে পারে কাবরেরার। বিশেষ করে শমিত সোমের জাতীয় দলে অন্তর্ভূক্তির পর এই মধুর সমস্যা দেখ দিয়েছে। সবশেষ ভুটান ম্যাচে  মাঝমাঠে খেলেছিলেন হামজা চৌধুরী, সোহেল রানা আর জামাল ভূঁইয়া। খন শমিতকে জায়গা দিতে হলে কাউকে না কাউকে বসতেই হবে। হতে পারে সোহেল নয়তো জামাল।রক্ষণভাগে কিছুটা পরিবর্তন আনতে পারেন কোচ। সেন্টার ব্যাকে স্বাভাবিকভাবেই তপু বর্মন ও তারিক কাজীর জায়গা নিশ্চিত। তবে ফুল ব্যাক পজিশনে সাদ উদ্দীনের সঙ্গ দিতে আজ মাঠে দেখা যেতে পারে শাকিল আহমেদ তপুকে। এবারের পুরো বিপিএল জুড়ে এমনকি ভারতের বিপক্ষে ম্যাচেও দুর্দান্ত পারফর্মেন্স করেছেন তিনি। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের সঙ্গে প্রথম ম্যাচে ড্র করেছিল বাংলাদেশ। আজ সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে তারা। এই ম্যাচ জিততে পারলে গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।এই গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে ভারত, হংকং ও সিঙ্গাপুর—চার দলেরই এক পয়েন্ট করে। আজ ভারত খেলবে হংকংয়ের মাঠে। তাই কারা শীর্ষে উঠবে, সেটা এখনো বলা কঠিন।বাংলাদেশের সম্ভাব্য একাদশমিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, শাকিল আহাদ, হামজা চৌধুরী, শমিত সোম, জামাল ভূঁইয়া/সোহেল রানা, ফাহমিদুল ইসলাম, শাহ কাজেম/ফয়সাল আহমেদ, রাকিব হোসেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস । বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস Read more

গৌরনদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
গৌরনদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বরিশালের গৌরনদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার (২৮ মে) সকালে র‌্যালী Read more

ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, মেনে নেব: ছাত্রদল সভাপতি
ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, মেনে নেব: ছাত্রদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচনে ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই Read more

কালিয়াকৈরে বোয়েসেলের জব ফেয়ারে নারীদের কর্মসংস্থানের সুযোগ
কালিয়াকৈরে বোয়েসেলের জব ফেয়ারে নারীদের কর্মসংস্থানের সুযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার (২ মে) সকালে ১১টায় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালা ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। Read more

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

আগামী এয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি।সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে Read more

ওমর (রা.) স্বাক্ষরিত চুক্তিপত্রের প্রতিলিপি এরদোয়ানকে উপহার দিলেন খ্রিষ্টান পাদরি
ওমর (রা.) স্বাক্ষরিত চুক্তিপত্রের প্রতিলিপি এরদোয়ানকে উপহার দিলেন খ্রিষ্টান পাদরি

তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ানকে জেরুজালেমের গ্রীক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক (পাদরি) থিওফিলাস জিয়ানোপোলোস একটি চুক্তিপত্রের প্রতিলিপি উপহার দিয়েছেন। ৬৩৮ সালে মুসলিমদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন