পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের সিকেবি রুস্তমিয়া আলিম মাদ্রাসার নৈশপ্রহরী আব্দুল গনি মোল্লাকে (৫৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে। সোমবার (৯ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিকেবি রুস্তমিয়া আলিম মাদ্রাসা চত্বরে এ ঘটনা ঘটে।নিহত গনি মোল্লা খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিকেবি আলিম মাদ্রাসার নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খানমরিচ ইউনিয়নের বৃদ্ধমরিচ গ্রামের বদিউজ্জামানের ছেলে শাহাদাতকে (২৫) আটক করেছে পুলিশ। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে মাদ্রাসার ডিউটিতে ছিলেন আব্দুল গনি। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। ঘটনা জানার পর স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মঙ্গলবার (১০ জুন) সকাল ৯টায় হাসপাতালে তার মৃত্যু হয়।ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে। আশা করছি, দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন কিংবা পুরাতন ফ্যাসিবাদ কাউকেই ছাড় দেওয়া হবে না: জামায়াত আমীর
নতুন কিংবা পুরাতন ফ্যাসিবাদ কাউকেই ছাড় দেওয়া হবে না: জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা যেনতেন নির্বাচন চাই না। নির্বাচনের নামে প্রহসন হলে তা প্রতিহত করা Read more

ইরানের হামলায় আগুন, ইসরায়েলের শিল্পাঞ্চলে উত্তেজনা
ইরানের হামলায় আগুন, ইসরায়েলের শিল্পাঞ্চলে উত্তেজনা

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেগেভ মরুভূমির একটি শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, বিয়ারশেবা শহরের দক্ষিণে অবস্থিত Read more

ভাঙ্গুড়ায় ঘন কুয়াশায় শীতের আগাম জানান দিচ্ছে প্রকৃতি
ভাঙ্গুড়ায় ঘন কুয়াশায় শীতের আগাম জানান দিচ্ছে প্রকৃতি

দরজায় কড়া নাড়তে শুরু করেছে শীতের আমেজ। উত্তরের জেলা পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত অনুভূত হতে শুরু Read more

রাণীশংকৈলে ওসি-এসআইয়ের ৬ লাখ টাকা আত্মসাতের অডিও ফাঁস
রাণীশংকৈলে ওসি-এসআইয়ের ৬ লাখ টাকা আত্মসাতের অডিও ফাঁস

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নকল পুতুল-মুদ্রা দেখিয়ে প্রতারণার অভিযোগে পাঁচজনকে আটকের পর মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনার ৩ দিন পর এক পুলিশ Read more

নদীতে নিখোঁজের ৩ দিন পর মিলল শিশুর লাশ
নদীতে নিখোঁজের ৩ দিন পর মিলল শিশুর লাশ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া গ্রামে নিখোঁজ হওয়ার ৩ দিন পর মুনতাহা (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার Read more

ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের ছবি প্রকাশ
ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের ছবি প্রকাশ

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ধ্বংস করা যুদ্ধবিমানের ছবিট পেয়েছে। যেটি সেনাবাহিনীর এলিট ইউনিট ইসলামিক বিপ্লবী গার্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন